CAA-র প্রতিবাদে মুম্বইয়ের পথে নামলেন বলিউড অভিনেতারা

নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নামলেন বলিউডের তারকারা। আগের দিনই টুইট করে অভিনেতা ফারহান আখতার বলেছিলেন আর সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করে হবে না এবার পথে নামতে হবে।

নাগরিকত্ব আইনের প্রতিবাদে পথে নামলেন বলিউডের তারকারা। আগের দিনই টুইট করে অভিনেতা ফারহান আখতার বলেছিলেন আর সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদ করে হবে না এবার পথে নামতে হবে। সেই প্রতিশ্রুতি রক্ষা করেছেন তিনি। বৃহস্পতিবার মুম্বইয়ের ক্রান্তি ময়দানে সিএএ-র প্রতিবাদে মিছিলে যোগ দিলেন তিনি। ফারহানের সঙ্গে সেই মিছিলে হাঁটতে দেখা গিয়েছে আরও অনেক বলিউড তারকাকে। রাজ বব্বর, মিলিন্দ দেওরা, হুসেন দলওয়াই, শাহিদ মির্জাকেও।

CAA-র প্রতিবাদে মুম্বইয়ের পথে নামলেন বলিউড অভিনেতারা

মিছিলে হেঁটেছেন অভিনেতা সুশান্ত সিংও। তিনি ছাত্রদের এই আন্দোলনে সামিল হওয়ায় ধন্যবাদ জানিয়ছেন। সুশান্ত দাবি করেছে গান্ধীিজর আদর্শে চলে হিংসাকে জয় করবেন। বলিউড অভিনেতা ছাড়াও সমাজের একাধিক বিশিষ্ট ব্যক্তি যোগ দিয়েছিলেন এই মিছিলে। মিছিল থেকে মোদী, অমিত শাহ বিরোধী স্লোগান উঠতে থাকে।

এর আগে মহেশ ভাট, পরিণীতি চোপড়া, সিদ্ধার্থ মলহোত্রা সিএএ-র প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন। এমনকী ফাহান আখতারের বাবা জাভেদ আখতারও নাগরিকত্ব বিলের প্রতিবাদে সরব হয়েছেন। কিন্তু জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শাহরুখ খান একটি শব্দও খরচ করেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+