ঐশ্বর্য, করিনা, ক্যাটরিনারা বলিউডের কোন কোন তারকাদের রাখি পরান জানেন কী

ঐশ্বর্য, করিনা, ক্যাটরিনারা বলিউডের কোন কোন তারকাদের রাখি পরান জানেন কী

রক্তের সম্পর্ক নেই হয়ত, কিন্তু মনের সম্পর্ক তাঁদের অটুট। তাই তাঁরা প্রত্যেক বছর নিয়ম করে রাখির দিন এসে বোন বা দিদির হাতে রাখি পরে যান। বলিউডের সেরকমই কিছু ভাই–বোনেদের কথা জেনে নিন, যাঁরা কোনওদিনই প্রকাশ্যে আসেননি।

সোনু সুদ ও ঐশ্বর্য রাই বচ্চন

সোনু সুদ ও ঐশ্বর্য রাই বচ্চন

এই দুই অভিনেতা আশুতোষ গোয়ালিকরের সিনেমা '‌যোধা আকবর'‌-এ ভাই-বোনের চরিত্রে অভিনয় করেছিলেন। তারপর থেকেই ঐশ্বর্য প্রত্যেক বছর সোনুকে রাখি পরিয়ে আসছেন। সোনু সুদ প্রত্যেক বছর ঐশ্বর্যর বাড়িতে যান এবং রাখি পরে আসেন। সোনু এক সাক্ষাতকারে জানিয়েছিলেন যে ওই ছবির শুটিংয়ের সময় সোনুকে ঐশ্বর্য বলেছিলেন যে তিনি তাঁকে তাঁর বাবার কথা স্মরণ করিয়ে দিচ্ছেন।

 অর্জুন কাপুর ও ক্যাটরিনা কাইফ

অর্জুন কাপুর ও ক্যাটরিনা কাইফ

বিএফএফ উইথ ভগ-সেশন থ্রিতে সলমন খান ক্যাটরিনার সঙ্গে পরিচয় করিয়ে দেন অর্জুন কাপুরের। ক্যাটরিনা এক সাক্ষাতকারে জানিয়েছিলেন যে তিনি শীলা কি জওয়ানি গানটি যে বছর মুক্তি পায় সেই বছর অর্জুন কাপুরকে রাখি পরিয়েছিলেন এবং তিনি ক্যাটরিনাকে মোটেও পছন্দ করতেন না।ক্যাটরিনা যখন অর্জুনকে জিজ্ঞাসা করেন যে তিনি তাঁর ভাই হবেন, তখন অর্জুন সরাসরি না বলে দেন।

 সাজিদ খান ও তামান্না ভাটিয়া

সাজিদ খান ও তামান্না ভাটিয়া

হমসকল সিনেমার শুটিংয়ের সময় গুজব রটেছিল যে সাজিদ ও তামান্না ভাটিয়া একে-অপরকে ডেট করছেন। যদিও তামান্না এরপর ঘোষণা করেন যে সাজিদ তাঁর রাখি পরানো ভাই। তামান্না এক সাক্ষাতকারেও জানিয়েছিলেন যে সাজিদ তাঁর ভাই এবং তিনি তাঁকে রাখি পরান।

 রকি ও বিপাশা বসু

রকি ও বিপাশা বসু

রাখি উদযাপন করার জন্য বিপাশা বসুর কোনও ভাই নেই। সেই জন্য বিপাশা ডিজাইনার রকিকে নিজের ভাই বলে মনে করেন এবং প্রত্যেক বছর তাঁর হাতে রাখি বাঁধেন। বিপাশা রকি এস ও সোহম শাহকেও রাখি পরান।

 সলমন খান ও শ্বেতা রোহিরা

সলমন খান ও শ্বেতা রোহিরা

সমাজ কর্মী শ্বেতা রোহিরা সুপারস্টার সলমন খানকে নিজের রাখি ব্রাদার্স হিসাবে মানেন। প্রত্যেক বছর শ্বেতা সলমনকে রাখি পরান এবং সলমনও তাঁর অন্যান্য বোনেদের মতোই শ্বেতাকে ভালোবাসেন। তিনি শ্বেতা ও পুলকিত সম্রাটের বিয়েতেও গিয়েছিলেন এবং একজন দাদার মতোই বিয়েতে সব রীতি পালন করেছেন।

মণীশ মালহোত্রা ও করিনা কাপুর খান

মণীশ মালহোত্রা ও করিনা কাপুর খান

করিনা কাপুর খানের ভাই থাকা সত্ত্বেও তিনি মণঈশ মালহোত্রাকে রাখি ব্রাদার্স হিসাবে মানেন। মণীশ মালহোত্রাকে প্রতি বছরই করিনা রাখি পরান এবং তাঁরা দু'‌জনে প্রিয় বনঞধুও বটে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+