আমিরকন্যার সঙ্গে কিরণের সম্পর্ক কেমন! বলিউডে সৎমায়েদের সঙ্গে স্টারকিডদের রসায়ন একনজরে
আমিরকন্যার সঙ্গে কিরণের সম্পর্ক থেকে সলমন-হেলেন সমীকরণ কেমন! বলিউডে সৎমায়েদের সঙ্গে স্টারকিডদের রসায়ন একনজরে
সম্পর্কের ওঠানামা বলিউডে বারবার লেগেই রয়েছে। স্টারদের ব্যক্তিগত জীবনে বারবার কৌতূহলের আতস কাচ থেকেই গিয়েছে বিভিন্ন কারণে। স্টারদের বিবাহ যেমন নজর কেড়েছে তাঁদের ভক্তদের, তেমনই নজর কেড়েছে তারকাদের বিবাহ বিচ্ছেদ। একনজরে দেখা যাক, তারকাদের বিচ্ছেদের পর সৎ মায়েদের সঙ্গে স্টারকিডদের সম্পর্ক কেমন?

সলমন-হেলেন
সলমন খানের পরিবারে বহু ধর্মীয় রীতিত প্রচলন রয়েছে। কারণ এই পরিবারে বিভিন্ন মতাদর্শ, ভিন্ন ধর্মীয় বিশ্বাসের মানুষ এক ছাদের তলায় বসবাস করেন। সলমনের বাবা সলিমের সঙ্গে সুশীলা চরক ( নাম পরিবর্তিত হয়ে সলমা খান) এর বিয়ের পর সলিমের প্রেম পর্বের কথা শোনা যায় বলিউড তারকা হেলেনের সঙ্গে। পরবর্তীকালে, হেলের প্রতি সলমার সন্তান সলমনের সম্পর্ক খানিকটা তলানিতে গেলেও, পরে হেলেন-সলমনের সম্পর্ক সুন্দর হয়।

অর্জুন কাপুর-শ্রীদেবী
প্রসঙ্গত, শ্রীদেবীর সঙ্গে অর্জুন কাপুরের সম্পর্ক নিয়ে একাধিক কাটাছেঁড়া হয়েছে। মূলত, বনি কাপুরের প্রথম স্ত্রীর সন্তান অর্জুন ও অনশুলা কাপুর। পরবর্তীকালে বনির সঙ্গে শ্রীদেবীর সম্পর্ক নিয়ে ব্যাপক কাটাছেঁড়া হয়েছে। একটা সময় শ্রীদেবীকে বিয়ে করেন বনি। তার আগেই যদিও অর্জুন কাপুর ও অনশুলাকে নিয়ে বনির প্রথম স্ত্রী মোনা ঘর ছাড়েন। তবে শোনা যায়, তারপর থেক অর্জুন শ্রীদেবীর থেকে নিজের দূরত্ব বজায় রাখতেন। শ্রীদেবীর মৃত্যুর পর অর্জুনের সঙ্গে সৎ মা শ্রীদেবীর কন্যাদের সখ্যতা প্রকাশ্যে আসে।

করিনা-সারা ও ইব্রাহিম
সারা আলি খান নিজে এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে, করিনার সঙ্গে বাবা সইফের বিয়ে নিয়ে তিনি সেভাবে হতাশায় ভোগেননি। পরবর্তীকালে করিনা ও সারার ঘনিষ্ঠতা বা সু সম্পর্ক বিভিন্ন পার্টিতে দেখা যায়। করিনা যে সারার বন্ধু তা বিভিন্ন জায়গায় শেয়ার করেছেন খোদ সারা। করিনার সঙ্গে ইব্রাহিমের সম্পর্কও মন্দ নয় বলে খবর!

সঞ্জয় কন্যা ও মান্যতা
রিচা শর্মা ও সঞ্জয় দত্তের কন্য ত্রিশলা বহুবার খবরের শিরোনাম কেড়েছেন। সঞ্জয়ের বর্তমান স্ত্রী মান্যতার সঙ্গে ত্রিশলার সম্পর্ক খুবই ভালো বলে জানা যায়। একসঙ্গে তাঁদের বিভিন্ন জায়গায় ছবিও দেখা গিয়েছে।

কিরণের সঙ্গে কেমন সম্পর্ক ইরাদের?
আমির খানের কন্যা ইরা সদ্য একটি ভিডিও শেয়ার করেন। আমির-কিরণের ডিভোর্সের খবর ছড়িয়ে পড়ার পরই একটি খাবারের ভিডিও ইরা শেয়ার করায়,তাকে ইঙ্গিতবহ ভিডিও বলে মনে করেন অনেকেই। তবে ইন্ডাস্ট্রির ভিতরের খবর, আমির খানের প্রথমপক্ষের মেয়ে ইরা ও ছেলে জুনেদের সঙ্গে কিরণ রাওয়ের সম্পর্ক অত্যন্ত ভালো।

শাহিদ -সুপ্রিয়া পাঠক
প্রেম পর্বের পর নিলীমা আজিমকে একটা সময় বিয়ে করেছিলেন অভিনেতা পঙ্কজ কাপুর। পরবর্তীকালে তাঁদের বিচ্ছেদ হয়। এরপর নিলীমা ও পঙ্কজের সন্তান শাহিদ ধীরে ধীরে বেড়ে ওঠেন নিজের মতো করে। ততদিনে পঙ্কজের দ্বিতীয় স্ত্রী সুপ্রিয়া পাঠক কাপুর পরিবারের অংশ। তবে সুপ্রিয়া পাঠকের সঙ্গে শাহিদের সম্পর্ক অত্যন্ত ভালো বলে জানা গিয়েছে।

পূজা ভাট ও সোনি
মহেশ ভাটের প্রথম পক্ষের বিয়ের সন্তান পূজা ভাট ও রাাহুল ভাট। পরবর্তীকালে মহেশের সঙ্গে বিয়ে হয় সোনি রাজদানের। জন্ম হয় আলিয়ার। আলিয়ার মা সম্পর্কে পূজা ভাটের সৎ মা। তবে শোনা যায়, বয়সের বেশি পার্থক্য না থাকায় , আলিয়ার মা সোনির সঙ্গে আপাতত পূজার সম্পর্ক ভালো। যদিও প্রথমের দিকে তা ছিল না।

শাবানা আজমি-ফারহান আখতার
গীতিকার জাভেদ আখতারের সঙ্গে হানি ইরানির ডিভোর্সের পর তিনি শাবানা আজমিকে বিয়ে করেন। এদিকে ফারহান ও জোয়া হানি-জাভেদের সন্তান। প্রাথমিকভাবে শাবানার সঙ্গে বাবা জাভেদের সম্পর্ক মেনে নিতে কষ্ট পেয়েছিলেন ফারহান। সেকথা এক সাক্ষাৎকারে জানান তিনি। তবে পরবর্তীকালে সম্পর্ক অনেকটাই মসৃণ হয়।












Click it and Unblock the Notifications