Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ছবির এই ছোট্ট অভিনেতাকে চিনতে পারছেন! আপাতত তাঁর দাপটেই কাঁপছে বলিউড

বলিউড ফিল্ম 'লাভ শভ টে চিকন খুরানা' সিনেমা যাঁরা দেখেছেন ,তাঁদের হয়তো মনে পড়লেও পড়তে পারে ফিল্মে ওমি-র ছোটবেলার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল এক উঠতি অভিনেতাকে।

বলিউড ফিল্ম 'লাভ শভ টে চিকন খুরানা' সিনেমা যাঁরা দেখেছেন ,তাঁদের হয়তো মনে পড়লেও পড়তে পারে ফিল্মে ওমি-র ছোটবেলার চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল এক উঠতি অভিনেতাকে। সেই অভিনেতাই 'মসন', 'রমন রাঘব ২.০', ' মনমর্জিয়াঁ'র মত ছবিতে অভিনয় করে এখন বলিউডের উঠতি 'তারকা'। বক্স অফিস যুদ্ধে যেখানে সলমন , শাহরুখদের স্টারডম পিছিয়ে পড়ছে, সেখানে ভিকি কৌশলরা ধীরে ধীরে দখল করে নিচ্ছেন এই বক্স অফিস যুদ্ধের সাফল্য। এই ভিকি কৌশলই এখন বলিউডে দাপট দেখাচ্ছেন 'উরি, দ্যা সার্জিক্যাল স্ট্রাইক' ছবিতে অভিনয় দক্ষতার হাত ধরে!

ফ্যান বয় মোমেন্ট

কয়েক মাস আগেই ভিকি কৌশল তাঁর ছোটবেলার একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন 'ফ্যানবয় মোমেন্ট' তকমায়! যে ছবিতে ছোট্ট ভিকির সঙ্গে দেখা যায় বলিউড স্টার হৃতিক রোশনকে। আপাতত যেভাবে বলিউড সাফল্যের দিকে ভিকি কৌশল এগিয়ে চলেছেন তাতে অনেকরই ধারণা, এবার হৃতিক- শাহরুখদের মাত দিতে চলেছেন এই তারকা।

উরি বক্স অফিস রিপোর্ট

উরি বক্স অফিস রিপোর্ট

ইতিমধ্যেই ৫০ কোটির ক্লাবে ঢুকে গিয়েছে 'উরি'। ভিকি কৌশল অভিনীত এই ছবি ক্রমেই জনপ্রিয়তা পেয়ে চলেছে। বক্স অফিস যুদ্ধে 'উরি' র প্রতিপক্ষ হিসাবে অনুপম খের অভিনীত 'দ্য অ্যাক্সিডেন্টাল প্রাইমমিনিস্টার' ছবিটি থাকলেও , তাকে কার্যত ছাপিয়ে গিয়েছে ভিকি অভিনীত এই ছবি।

সোশ্যাল মিডিয়ায় ভিকির গুণগান!

একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট-এ ক্রমেই ভিকি কৌশলের প্রশংসায় পঞ্চমুখ হয়ে উঠছেন দর্শকরা। আর বিভিন্ন পেজ থেকেও ভিকির অভিনয় দক্ষতা নিয়ে উঠে আসছে একাধিক পোস্ট।

'উরি' ছবির কাহিনি

'উরি' ছবির কাহিনি

পাকিস্তানের মাটিতে পাক আশ্রিত জঙ্গি নিধনের গল্প বলেছে 'উরি।' কিভাবে এদেশ ধীরে ধীরে উরি হামলার বদলায় সার্জিক্যাল স্ট্রাইক পরিকল্পনা করেছিল , সেই কাহিনিই বলেছে ভিকি কৌশল অভিনীত ছবি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+