আলিয়া থেকে ক্যাটরিনারা কোটিপতি ব্যবসায়ীও! বলিউডের এই সুন্দরীরা নামী বাণিজ্যিক সংস্থাগুলির মালকিন

আলিয়া থেকে ক্যাটরিনারা কোটিপতি ব্যবসায়ীও! বলিউডের এই সুন্দরীরা নামী বাণিজ্যিক সংস্থাগুলির মালকিন

শুধুমাত্র যে তাঁরা ফিল্মের দুনিয়ায় পা রেখেই সাফল্য অর্জন করেছেন, তা নয়। বলিউডের তামাম অভিনেত্রীরা এক একজন বিভিন্ন নামী ব্র্যান্ডের সংস্থার কর্ণধার। বহু অভিনেত্রীই কম বয়সে বলিউডে এসে শুধু যে একমুখীনভাবে জনপ্রিয়তা অর্জন করেছেন বা নিজের অভিনয় দক্ষতা নিয়েই এগিয়ে গিয়েছেন, তা নয়। নিজের স্টারডম ও সেলেব স্ট্যাটাসকে সামনে রেখে তাঁরা নামী ব্র্যান্ডের ব্যবসাতেও আপাতত ব্যস্ত। একনজরে দেখা যাক, বলিউডের তাবড় সুন্দরীরা কে কোন সংস্থার মালকিন!

 আলিয়া ভাট

আলিয়া ভাট

মহেশ ভাটের কন্যা আলিয়া ভাট অল্প বয়স থেকেই স্টারডাম উপভোগ করছেন। তিনি করণ জোহরের 'স্টুডেন্ট অফ দ্য ইয়ার' ছবির হাত ধরে বলিউডে এসেছেন। এরপর ২৮ বছর বয়সে আলিয়া লঞ্চ করেছেন তাঁর পরিচালিত পোশাক ব্র্যান্ড, 'এড-এ-মাম্মা'। এই পোশাক ব্র্যান্ড শিশুদের জন্য। যারা ২ থেকে ১৪ বছর বয়সের শিশু, এই পোশাক ব্র্যান্ড তাদের কথা মাথায় রেখে লঞ্চ করা হয়। এছাড়াও 'ইন্টারনাল সানসশাই প্রোডাকশন' প্রযোজনা সংস্থারও কর্ণধার আলিয়া ভাট। এছাড়াও 'নায়কা'র মতো সংস্থায় বিনিয়োগ রয়েছে আলিয়ার।

দীপিকা পাড়ুকোন

দীপিকা পাড়ুকোন

বাজারো দোকানে গেলে অনেকেই 'এপিগামিয়া'র ইয়োগার্ট হাতে তুলে নেন। এই সংস্থায় মোটা টাকার বিনিয়োগ রয়েছে অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের। উল্লেখ্য, কে এ এন্টারপ্রাইসের এই পণ্য এপিগামিয়ার বিজ্ঞাপনেও দেখা যায় ডিপসকে। তবে কে এন্টারপ্রাইসে দীপিকার বিনিয়োগ ছাড়াও 'ব্লু স্মার্ট' ও বেল্টা রিক্সের মতো সংস্থাতেও রয়েছে তাঁর বিনিয়োগ। ২০২০ সালে 'ছপক ' ছবিটি প্রযোজনা করে নতুন ইনিংস শুরু করেন ডিপস। এদিকে, 'অল অ্যাবাউট ইউ' পোশাক ব্র্যান্ডেরও মালকিন দীপিকা।

প্রিয়াঙ্কা চোপড়া

প্রিয়াঙ্কা চোপড়া

নিউ ইয়র্কের 'সোনা' রেস্তোরাঁর খাবার যাঁরা খেয়েছেন, তাঁরা কোনও মতেই ভুলবেন না, এর স্বাদ। এই রোস্তোরাঁ প্রিয়াঙ্কা চোপড়ার। অন্যদিকে, 'হেয়ার কাট ' ব্র্যান্ড 'অ্যানোম্যালি'র মালকিনও প্রিয়াঙ্কা। এছাড়াও 'পারপেল পেবল পিকচার্স' নামে তাঁর নিজস্ব একটি প্রযোজনা সংস্থা রয়েছে। এছাড়াও স্টার্ট আপ ডেটিং অ্যাপ 'বাম্বল' এও প্রিয়াঙ্কা বিনিয়োগ করেছেন।

ক্যাটরিনা কাইফ

ক্যাটরিনা কাইফ

বলিউড সুন্দরী ক্যাটরিনা কাইফ ২০১৯ সালে নিজের ব্যবসায়িক জীবনের শুরু করেন। সেই বছর তিনি মেক আপ ব্র্যান্ড 'কে বিউটি' বাজারে আনেন। সেই সময় এই মেক আপ ব্র্যান্ডের সঙ্গে ছিল নামী 'নায়কা' ব্র্যান্ডটি। এশিয়ার ত্বকের জন্য এই বিশেষ ব্র্যান্ডের মেক আপ বেশ হিট করে যায়, অল্প কালেই।

অনুষ্কা শর্মা

অনুষ্কা শর্মা

মাত্র ২৫ বছর বয়সে সবেমাত্র বলিউডে পা দিয়ে অনুষ্কা শর্মা 'ক্লিন স্টেট ফিল্মজ' নামের এক প্রযোজনা সংস্থা তৈরি করেন। এই সংস্থাই হিট ছবি 'ফিল্লোরি' 'এন এইচ টেন' এর মতো ফিল্মকে বলিউডে জন্ম দেয়। এরপর ২০১৭ সালে 'নাষ' নামের একটি সংস্থা বাজারে আনেন অনুষ্কা। এই সংস্থা পশুপাখির অধিকার রক্ষায় কাজ করে।

মালাইকা অরোরা

মালাইকা অরোরা

সলমানের খানিরে ভাই আরবাজের প্রাক্তন স্ত্রী তথা বলিউডের তাবড় মডেল-অভিনেত্রী মালাইকা আরোরা মডেলিং জীবন থেকেই ব্যাবসায়িক দিকে ঝুঁকেছেন। খান বংশের ঘরনী থাকাকালীনও তিনি তা এগিয়ে নিয়ে যান। বর্তমানে বলিউডের তামাম সেলেব তথা অর্জুন কাপুরের বান্ধবী মালাইকা নিজের একটি ইনভেস্টমেন্ট সংস্থা বাজারে আনেন। 'মালাইকা অরোরা ভেঞ্চার্স' মূলত লাইফস্টাইল ব্র্যান্ড। এছাড়াও ' সারভা অ্যান্ড নুড বোলস' নামে সংস্থায় ওয়েলনেস অ্যাকসেসারিজ রাখা হয়।

শিল্পা শেট্টি

শিল্পা শেট্টি

বলিউডের তাবড় অভিনেত্রী অভিনয় জীবনের পাশাপাশি একজন সফল মা ও স্ত্রী। সদ্য রাজ কুন্দ্রাকে নিয়ে নানান বিতর্ক উঠলেও তার এক ফোঁটা আঁচ পড়েনি শিল্পার স্টার স্টেটাসে। এদিকে, মুম্বইয়ের 'মোনার্কি ক্লাব' এর কর্ণধার শিল্পা বহুদিন ধরেই তাঁর ব্যবসায়িক ভাবনার শিল্প সত্ত্বাকে প্রাধান্য দিতে থাকেন। 'আইওএস স্পা ও স্যালন' এরও সহ কর্ণধার শিল্পা।

পিছিয়ে নেই তারকা পত্নীরা

পিছিয়ে নেই তারকা পত্নীরা

উল্লেখ্য, স্টার অভিনেত্রীরাই কেবল বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালকিন হয়ে ওঠেননি। আলিয়া, দীপিকা, ক্যাটরিনাদের মতো তারকারা যেমন বাণিজ্যিকভাবে সফল, তেমনই বহু স্টার অভিনেতাদের পত্নীরাও ব্যাবসায়িক দিক থেকে সফল। এমনই একজন স্টার তারকা, মানা শেট্টি। তিনি সুনীল শেট্টির স্ত্রী। মুম্বইতে তাঁর একটি নামী রেস্তোরাঁ রয়েছে। এছাড়াও সোহেল খানের স্ত্রী থেকে শুরু করে শাহরুখের স্ত্রী গৌরী এমনই কিছু সফল ব্যবসায়িক নাম হিসাবে উঠে আসছেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+