অভিষেকের সামনে শাশ্বতকে ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জ! 'কাহানি'র 'বব বিশ্বাস' নিয়ে শোরগোল টুইটারে

'নমস্কার, আমি বব বিশ্বাস!' শুধুমাত্র এই বাক্যটিই যথেষ্ট চলচ্চিত্রপ্রেমীদের মনে 'কাহানি' ছবির স্মৃতি উস্কে দেওয়ার জন্য।

'নমস্কার, আমি বব বিশ্বাস!' শুধুমাত্র এই বাক্যটিই যথেষ্ট চলচ্চিত্রপ্রেমীদের মনে 'কাহানি' ছবির স্মৃতি উস্কে দেওয়ার জন্য। ছবিতে কম স্ক্রিন টাইমে শাশ্বত চট্টোপাধ্যায়ের অভূতপূর্ব অভিনয় মন কেড়ে নিয়েছিল দর্শকদের।

অভিষেকের সামনে শাশ্বতকে ছাপিয়ে যাওয়ার চ্যালেঞ্জ! কাহানির বব বিশ্বাস নিয়ে শোরগোল টুইটারে

ছবিতে যে অভিষেক বব বিশ্বাসের চরিত্রে আসছেন তার ইঙ্গিত দিয়ে দিয়েছে শাহরুখ খানের প্রোডাকশন হাউস। যে হাউস প্রযোজনা করছে 'কাহানি'র প্রিক্যুয়েল। আর শাহরুখের হাউসের তরফে টুইটারে অভিষেকের বব বিশ্বাস হওয়ার খবর যেন 'বিশ্বাস'ই করতে পারছেন না নেটিজেনরা। অনেকেই অভিষেকের এই চরিত্রে অভিনয় নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন।

এক সাধারণ এলআইসি এজেন্ট , চোখের নিমেষে শহরের একের পর অক খুন করে যাচ্ছে। যে খুনীর চোখে না রয়েছে কোনও আতঙ্ক, না রয়েছে কোনও হিংসা। ঠাণ্ডা দৃষ্টি দিয়ে ব্যাগ থেকে বন্দুক বার করে আন্ডার কভার এজেন্ট হিসাবে একের পর এক খুন করে গিয়েছিল বব বিশ্বাস। 'কাহানি' ছবির এই চরিত্র কার্যত অমর করে রেখেছে শাশ্বত চট্টোপাধ্যায়। এবার সেই শাশ্বতকে ছুঁয়ে ফলতে হবে অভিষেক বচ্চনকে। কারণ , 'কাহানি' ছবির প্রিক্যুয়েলে বব বিশ্বাসের চরিত্রে রয়েছেন অভিষেক বচ্চন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+