মুম্বইয়ে নিজের বাড়িতে আত্মহত্যা করলেন বিখ্যাত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত

করোনা আবহে কালো ছায়া নেমে এল বলিউডে। আত্মহত্যা করলেন বলিউডের নতুন প্রজন্মের অন্যতম জনপ্রিয় মুখ সুশান্ত সিং রাজপুত। রবিবার মুম্বইয়ের বাড়ি থেকেই উদ্ধার হয় তাঁর ঝুলন্ত দেহ। বাড়িতে থাকা কাগজপত্র থেকে জানা যাচ্ছে, বেশ কিছুদিন ধরেই আবশাদ ভুগছিলেন তিনি।

গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী সুশান্ত

গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী সুশান্ত

আজ নিজের বান্দ্রার বাড়িতে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন তিনি। জানা যাচ্ছে, মুম্বইয়ে নিজের ফ্ল্যাটে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন সুশান্ত। বাড়ির পরিচারিকাই ফোন করে পুলিসে খবর দেন বলে জানিয়েছে মুম্বই পুলিশ।

কয়েকদিন আগে আত্মহত্যা করেন সুশান্তের ম্যানেজার

কয়েকদিন আগে আত্মহত্যা করেন সুশান্তের ম্যানেজার

কিছুদিন আগেই মিলেছিল সুশান্ত সিংয়ের প্রাক্তন ম্যানেজারের আত্মহত্যার খবর। যে খবরে ভেঙে পড়েছিলেন সুশান্ত। তবে কী কারণে সুশান্ত নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নিলেন, তা এখনও স্পষ্ট নয়।

সুশান্তের অভিনীত শেষ সিনেমা 'ছিছোড়ে'

সুশান্তের অভিনীত শেষ সিনেমা 'ছিছোড়ে'

সুশান্তের অভিনীত শেষ সিনেমা 'ছিছোড়ে'। এছাড়াও 'কেদরনাথ', 'এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি', 'ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী', 'পিকে' সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন সুশান্ত।

শোকস্তব্ধ বলিউড

শোকস্তব্ধ বলিউড

সুশান্তের এই আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড থেকে শুরু করে সমাজের সব মহল। অভিনেতার মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ট্যুইটারে সকলে প্রতিক্রিয়া জানাতে থাকেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+