রবিবাসরীয় রাতে টিভি-তে নাচের ঝড়! ঘোষিত হবে 'বিন্দাস ডান্স'-এর বিজয়ীর নাম
রবিবার রাতেই শেষ হচ্ছে ছোটপর্দায় অন্যতম জনপ্রিয় বাংলা বিনোদন চ্য়ানেল কালারস বাংলা-র নাচের রিয়্যালিটি শো 'বিন্দাস ডান্স সিজন ২'।
নাচ তো দেখেছেন, কিন্তু নাচের এমন ঝড় কখনও চোখের সামনে প্রত্যক্ষ করেছেন কি? না করলে রবিবার রাত ৯টায় টিভি-র রিমোট কন্ট্রোলে ফিক্স করে রাখতে পারেন কালারস বাংলার চ্যানেল নম্বরটা। কারণ, শুধু নাচ দেখাতে নয়, আপনাকে শরীরি হিল্লোলে মাতাতে চূড়ান্ত যুদ্ধে নামছে পাঁচ জন। যাদের বয়স আপনাকে চমকে দেবে। এদের কারোরই বয়স ১১ বছরের ঊর্ধ্বে নয়।

রবিবার রাতেই শেষ হচ্ছে ছোটপর্দায় অন্যতম জনপ্রিয় বাংলা বিনোদন চ্য়ানেল কালারস বাংলা-র নাচের রিয়্যালিটি শো 'বিন্দাস ডান্স সিজন ২'। এই রিয়্যালিটি শো-এর জন্য মোট ৫ জন লড়াইয়ে টিকে আছে।

কথাতেই আছে 'আমায় বাচ্চা বলে কম ভেবো না'--- আর 'বিন্দাস ডান্স সিজন ২'- ফাইনালের এই ৫ প্রতিযোগী চেহারায় ছোটখাটো হলেও তাদের কীর্তি-কলাপ দেখে বার-বার বিস্ফারিত হওয়া ছাড়া কোনও গতি নেই। এদের সঙ্গে অবশ্যই আছে তিন বিচারক রাজ চক্রবর্তী, সায়ন্তিকা এবং বাবা যাদব-এর উজ্জ্বল উপস্থিতি।

'বিন্দাস ডান্স সিজন ২'-এর প্রথম থেকেই তাদের নৃত্য কৌশল আর তার নানা রকম ইম্প্রোভাইজেশনে বারবার সকলকে তাক লাগিয়েছে আলি আফজল, নির্মল সুত্রধর, অনীশ রায়, সৌভিক দাস এবং প্রয়াস প্রধান। গ্র্যান্ড ফিনালে সেরা হওয়ার লড়াইটা এই এদের মধ্যেই। কেউ কাউকে ছেড়ে যে কথা বলবে না তা কিন্তু ইতিমধ্যেই আগের এপিসোডগুলিতে বুঝিয়ে দিয়েছে।

২০১৭-র ২৫ সেপ্টেম্বর শুরু হয়েছিল জনপ্রিয় রিয়্যালিটি শো 'বিন্দাস ডান্স সিজন ২'-এর যাত্রা। এর আগে ২৫০০ জন প্রতিযোগীর মধ্যে থেকে অডিশনে ২৫ জনকে নির্বাচিত করা হয়েছিল।
তিন মাস ধরে বাংলা ছোটপর্দার দর্শকদের মাতিয়ে রাখার পর রবিবার অর্থাৎ ১০ ডিসেম্বর এবারের মতো যাত্রা শেষ করবে 'বিন্দাস ডান্স সিজন ২'।

'বিন্দাস ডান্স সিজন ২'-এর গ্র্যান্ড ফিনালে-তে প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেবেন কালারস বাংলার বিজনেস হেড রাহুল চক্রবর্তী। এছাড়া উপস্থিত থাকছে 'বিন্দাস ডান্স সিজন ২'-এর চ্যাম্পিয়ন সুজন। সুতরাং, নাচের এমন ঝড়ে নিজেকে মাতিয়ে তুলতে হলে অবশ্য়ই রবিবার রাত ৯টায় রিমোট কন্ট্রোল ঘোরান কালারস বাংলা চ্যানেলে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications