‌পরকীয়া–মাদক সেবন, ফের বিতর্কের শীর্ষে বাংলাদেশী গায়ক নোবেল, ক্ষোভ স্ত্রীয়ের

ফের বিতর্কের শীর্ষে বাংলাদেশী গায়ক নোবেল

বিতর্ক ও গায়ক মইনুল আহসান নোবেল একে–অপরের পরিপূরক। 'সারেগামাপা’ থেকে উঠে আসা এই সমালোচিত গায়ক নোবেল আবারও বিতর্কের জন্ম দিয়েছেন। বুধবার নিজের ফেসবুক পেজে একটি ছবি প্রকাশ করেন নোবেল। তাতে দেখা যাচ্ছে দুর্গম পার্বত্য অঞ্চলের নাফাকুম জলপ্রপাতের পাশে এক নারীর সঙ্গে বসে আছেন তিনি। দেখে মনে হচ্ছে কোনো এক ধরনের নেশা গ্রহণ করছেন এই গায়ক।


গাঁজা খাওয়ার ছবি পোস্ট

গাঁজা খাওয়ার ছবি পোস্ট

ছবিটির ক্যাপশনে নোবেল লেখেন, 'গাঁজার নৌকা পাহাড়তলী যায় ও মিরাবই...' এটি একটি গানের কথা হলেও নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদের ধারণা, নোবেল গাঁজা খাওয়ার ছবি পোস্ট করেছেন। আর তাই ছবিটিকে ইঙ্গিত করে তিনি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। পোস্টে সালসাবিল লেখেন, 'বাংলাদেশ সরকার এবং বাংলাদেশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।'

সালাসবিলার ক্ষোভ

সালাসবিলার ক্ষোভ

সালসাবিল ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, 'আমি লজ্জিত এ রকম একটা দেশে জন্মগ্রহণ করে। অনুগ্রহপূর্বক বাংলাদেশ পুলিশবাহিনী যেন আজ থেকে কোনো নেশাগ্রস্ত পড়ুয়া বা ব্যক্তিকে গ্রেপ্তার না করে অথবা শাস্তি না দেয়। আমাদের দেশের প্রভাবশালীরা যেখানে নিজেদের নেশাগ্রস্ত ছবি আপলোড করে এটাকে একটি ট্রেন্ডে পরিণত করেছে এবং বাংলাদেশ প্রশাসন এ বিষয়ে কিছু করতে অক্ষম, সেখানে অন্য জনগণকে নেশা এবং মাদকদ্রব্য সংক্রান্ত বিষয়ে হেনস্তা করার অধিকার বাংলাদেশ পুলিশ বাহিনী আর রাখে না।'

 অন্য মহিলাকে স্ত্রীয়ের পরিচয়

অন্য মহিলাকে স্ত্রীয়ের পরিচয়

জানা গিয়েছে, জানা যাচ্ছে, ২৫ অগাস্ট রাতে বান্দরবানে ঘুরতে যান নোবেল। তার সঙ্গে একজন মহিলাকে দেখা গেছে। ওই মহিলার সঙ্গে রুমা বাস স্টেশন সংলগ্ন গার্ডেন সিটি নামের হোটেলে ওঠেন নোবেল। হোটেলে ওই মহিলাকে নিজের স্ত্রী হিসেবে পরিচয় দেন তিনি। পরদিন (২৬ অগাস্ট) তারা বান্দারবানের বিভিন্ন স্থান ঘুরতে যান। এ সময় নোবেলকে প্রকাশ্যে নেশা করতে দেখেছেন স্থানীয়রা, এমনটাই দাবি করা হচ্ছে । এছাড়া এলাকাবাসীর সঙ্গে উদ্ভট আচারণ করতে থাকেন। এতে স্থানীয় মানুষ তার ওপর ক্ষিপ্ত হয়ে ওঠে। গার্ডেন সিটি হোটেল সূত্রে জানা যায়, সন্ধ্যায় হোটেলে ফিরে আসে নোবেল। কিন্তু মধ্যরাতে হোটেলের রিসেপশন রুমে এসে মদ্যপ অবস্থায় চিৎকার-চেঁচামেচি শুরু করেন। অবস্থা আয়ত্বের বাইরে গেলে রাত ৩টে নাগাদ গার্ডেন সিটি হোটেলের মালিক পুলিশকে ফোন করেন।

 নেটদুনিয়া তোলপাড়

নেটদুনিয়া তোলপাড়

নোবেলের এই কীর্তি নিয়ে নেটদুনিয়ায় শুরু হয় তোলপাড়। গুঞ্জন উড়ছে, পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন নোবেল। এই নিয়ে নোবেলের স্ত্রী সালসাবিল মাহমুদ মুখ খুলেছেন। সালসাবিল দাবি করছেন, নোবেলের সঙ্গে থাকা মেয়েটির নাম জেবা। এর আগেও মেয়েটির সঙ্গে তোলা ছবি নোবেল আপলোড করেছিল। জেবা একজন এয়ার হোস্টেস। চাকরির আড়ালে মেয়েটা বিভিন্ন স্থানে মাদক আনা-নেওয়া করে। নোবেল-জেবা দুজনেই মাদকাসক্ত। তারা একসঙ্গে মাদক সেবন করে।

 নোবেল–সালাসবিলা একসঙ্গে থাকেন না

নোবেল–সালাসবিলা একসঙ্গে থাকেন না

এদিকে নোবেল-সালসাবিলের দাম্পত‌্য জীবনে তৈরি হয়েছে টানাপড়েন। সালসাবিল আগেই জানিয়েছিলেন তাঁরা বিবাহিত হলেও একসঙ্গে থাকেন না। সালসাবিলের কথায়, নোবেলের চরিত্র ও মাদকাসক্তের কারণেই তিনি গায়কের সঙ্গে থাকা পছন্দ করেননি। নোবেল এর আগেও বহুবার বিভিন্ন বিতর্কে জড়িয়েছেন।

খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+