• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

Manike Mage Hithe গানে আলমের ভার্সান 'তেল গেল ফুরাইয়া ', ভিডিও ভাইরাল হচ্ছে বিদ্যুৎ গতিতে

Google Oneindia Bengali News

সিংহলি গায়িকা ইয়োহানির সুরের মুর্চ্ছ্বনায় কার্যত কাবুল গোটা সোশ্যাল মিডিয়া। তাঁরা গাওয়া 'মানিকে মাগে হিতে' গানটি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় কার্যত প্রবল গতিতে ভাইরাল হয়েছে গানের ভিডিও। তবে এবার বোমা ফাটিয়ে দিলেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া স্টার হিরো আলম এই গানটি গেয়ে কার্যত ফের একবার শিরোনাম কাড়তে শুরু করে দিয়েছেন। একনজরে দেখে নেওয়া যাক, এই মুহূর্তে 'মানিকে মাগে হিতে' নিয়ে নেট দুনিয়ায় কী চলছে?

 'মনে কে মাগে হিতে' গানের অর্থ

'মনে কে মাগে হিতে' গানের অর্থ

এই মুহূর্তে নেট দুনিয়া ইয়োহানি ঝড়ে কাবু। তাঁর দেশের মাটির গান 'মানিকে মাগে হিতে' বিভিন্ন ভাষায় অনুদিত করে গাওয়া চলছে। নেট মাধ্যমে এই গানের ইউটিউব লিঙ্কের নিচে অনেকেই মন্তব্য করেছেন যে, এই গানের অর্থ তাঁরা অনেকেই বোঝেননি কারণ শ্রীলঙ্কার স্থানীয় ভাষায় তা গাওয়া হয়েছে , তবে গানের সুর সকলকে ছুঁয়ে গিয়েছে। গানের মূল লাইন 'মানিকে মাগে হিতে'র অর্থ, ' হে প্রিয় তুমিই আমার হৃদ মাঝারে আছ'।

 কাবু বলিউড তারকারা!

কাবু বলিউড তারকারা!

এই গানের জাদুতে কার্যত ঘায়েল খোদ বলিউডের তারকা অমিতাভ বচ্চন। তিনি ও তাঁর নাতনি নব্যানভেলি এই গানের একটি রিল বানিয়েছেন। আর তা সোশ্যাল মিডিয়ায় আসতেই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। বিভিন্ন স্থানীয় ভাষাতে গানের ভার্সান আসতে শুরু করেছে। বহু শিল্পীই এই গানটিকে নিয়ে নিজের স্থানীয় পল্লীগীতির সঙ্গে মিলিয়ে গানটি গাইতে শুরু করেছেন।

 ইয়োহানি ডি সিলভা

ইয়োহানি ডি সিলভা

২৮ বছর বয়সী সিংহলি সুন্দরী ইয়োহানি এই মুহূর্তে ইন্টারনেটের কার্যত লেটেস্ট সেনসেশন। শ্রীলঙ্কার সেনার প্রাক্তন অফিসারের মেয়ে ইয়োহানি ডি সিলভা এর আগে 'দেবিইয়াঙ্গে বারে' গানের সঙ্গে তাঁর জনপ্রিয়তার রাস্তা খুঁজে নেন। কলোম্বোয় জন্ম হলেও বহু বছর শিক্ষা ক্ষেত্রে ইউকেতে কাটিয়েছেন সিংহলের এই পপ তারকা। আর এবার তাঁর গানের নতুন বাংলা ভার্সান আনলেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়া সেনসেশন হিরো আলম।

'তেল গেল ফুরাইয়া'

গানের প্রথমে রয়েছে হুবহু সেই সিংহলি শব্দগুলি। যেখানে বলা হচ্ছে, ' মানিকে মাগে হিথে মুদলে নুরা হেগুময়াইবি অ্যায়িলেয়ি,নেরিয়ে নুম্বে নাগে, মাগে নেত্তেরা মেহা ইয়ায়ি শিয়েয়ি।' যার অর্থ করলে দাঁড়ায়, ' আমার মনের সব ভাবনা তোমাকে কেন্দ্র করে, এ যেন এক আগুনের শিখা। জ্বলছেই। তোমার শরীরী আদল আমি চোখে হারাই, তোমাকেই সারাক্ষণ দেখে চলি। ' এরপর হিরো আলম তাঁর গানের মধ্য নতুন চমক এনে গেয়েছেন, ' তেল গেল ফুরাইয়া, বাত্তি যায় নিভিয়া, কী হবে আর কান্দিয়া..।' এই মুহূর্তে এই ভিডিও কার্যত ভাইরাল।

ছবি সৌ:ইউটিউব


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

English summary
Hero Alom Sings Manike Mage Hithe in his latest viral video. Hero Alom latest viral video.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X