প্রথম দিনেই বাজিমাত বাগী–৩, বক্স অফিসের আয় ১৭.৫০ কোটি
টাইগার শ্রফ, শ্রদ্ধা কাপুর এবং রীতেশ দেশমুখ অভিনীত বাগী ৩–এর অ্যাডভান্স বুকিং–এর অঙ্ক দেখে অনুমান করা হয়েছিল প্রথম দিন ভালোই ব্যবসা করবে এই ছবি। হলও ঠিক তাই। প্রথম দিনই বক্স অফিসে বাজিমাত করল এই ছবি। করোনা ভাইরাসের আতঙ্ককে বুড়ো আঙুল দেখিয়ে প্রথম দিনে মোট ব্যবসা ১৭.৫০ কোটি টাকা।

ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ বক্স অফিস কালেকশনের অঙ্ক টুইট করে জানিয়েছেন ২০২০ সালে এখনও পর্যন্ত মুক্তি পাওয়া সব ছবির মধ্যে প্রথম দিনের ব্যবসার নিরিখে এগিয়ে থাকল বাগী–৩। তিনি এও জানান যে এটা টাইগার শ্রফের পঞ্চম ছবি যেখানে দ্বিগুণ অঙ্কের আয় হয়েছে বক্স অফিসের।
বাগী সিরিজের তিনটে ছবি টাইগারের জীবনে বড় সাফল্য এনেছে এবং বক্স অফিসেও তা শাসন করেছে। ২০১৮ সালে বাগী–২ শুরু করেছিল ২৫.১০ কোটি দিয়ে, এরপরই বাগী–৩, প্রথম দিনে যার সংগ্রহ ১৭.৫০ কোটি এবং শেষে রয়েছে বাগী–১ প্রথম দিনে ১১.৯৪ কোটি আয় করেছিল।
২০১৯ সালে হৃত্বিক রোশনের সঙ্গে টাইগারের ছবি ওয়ারও প্রথম দিন ৫৩.৩৫ কোটি টাকা সংগ্রহ করে। বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী ৫ কোটি ৫০ লাখের অ্যাডভান্স বুকিং পেয়েছে এই ছবি। এর আগে তানাজী ছবিটির অ্যাডভান্স বুকিংয়ের অঙ্ক ছিল ৫ কোটি ১৮ লাখ টাকা। এর পর রয়েছে কার্তিক–সারার লাভ আজ কাল ও বরুণ–শ্রদ্ধার স্ট্রিট ডান্সার–থ্রিডি চার নম্বর স্থানে। তবে করোনাভাইরাস আতঙ্কের জন্যে প্রায় ৩০ থেকে ৫০ শতাংশ কম অ্যাডভান্স বুকিং হয়েছে বলেই জানানো হয়েছে রিপোর্টে।
-
নতুন নির্দেশিকায় কড়া কেন্দ্র, নিয়ম না মানলে খোয়া যেতে পারে এলপিজি কানেকশনও! -
শেষ মুহূর্তে ক্যানসেল? আর মিলবে না টাকা! টিকিট বাতিলে বড় বদল ভারতীয় রেলওয়ের, জানুন নতুন নিয়ম -
তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ বিজেপির, অভয়ার মায়ের নাম ঘিরে বড় চমক পানিহাটিতে -
ভোটার তালিকায় গণ্ডগোল ঘিরে উদ্বেগ, দ্রুত ব্যবস্থা নিয়ে পরিস্থিতি সামাল কমিশনের -
রাজস্থানের পর মালিকানা হাতবদল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুরও, আইপিএলে তৈরি হল নয়া রেকর্ড -
হরমুজ খুলে দাও, পরমাণু কর্মসূচিতে লাগাম, ১৫ দফা শান্তি প্রস্তাবে ট্রাম্প, রাজি হবে কি তেহরান? -
ফের অসুস্থ সোনিয়া গান্ধী, দিল্লির হাসপাতালে ভর্তি, চিকিৎসকদের নজরে শারীরিক অবস্থা -
এলপিজি রিফিল বুকিংয়ের সময়সীমা পরিবর্তনের খবর কি সত্যি? আসল তথ্য জানাল কেন্দ্র -
হুমায়ুন-ওয়েইসির জোটের চোখ ১৮২টি আসনে, সংখ্যালঘু ভোট সুসংহত করাই মূল লক্ষ্য -
ভোটার তালিকায় ‘অদৃশ্য' নাম! কমিশনকে তোপ দাগলেন মমতা, উত্তরবঙ্গের মঞ্চে চড়ল রাজনৈতিক পারদ -
সব কেড়ে নিলেও মানুষ আমার পাশে, ময়নাগুড়ি থেকে বিজেপি ও কমিশনকে একসুরে নিশানা মমতার -
ভোটের আগে বড়সড় সাফল্য, বিহার থেকে বাংলায় অস্ত্র পাচার রুখল পুলিশ












Click it and Unblock the Notifications