কেন সেন্সরশিপে বিশ্বাস করেন না সোহা আলি খান, জেনে নিন

নিজের মা শর্মিলা ঠাকুর সিবিএফসি(CBFC) বোর্ডের প্রাক্তন সদস্য হলেও সেন্সরশিপে বিশ্বাস করেন না অভিনেত্রী সোহা আলি খান। কিন্তু কেন একজন শিল্পী হিসাবে এই অভিনেত্রী সেন্সরশিপ নিয়ে এত ক্ষুব্ধ জানেন কি? সম্প্রতি অভিনেত্রী নিজেই এ বিষয়ে মুখ খোলেন।

সোহার অভিনীত '৩১ অক্টোবর' নামের একটি সিনেমা দীর্ঘদিন ধরে সিবিএফসি বোর্ডের সবুজ সংকেতের অপেক্ষা করছে। ইন্দিরা গান্ধির হত্যার পর দেশজুড়ে শিখ সম্প্রদায়ের মানুষের উপর যে অত্যাচার হয়েছিল তাই নিয়েই '৩১ অক্টোবর' সিনেমাটি তৈরি করা হয়েছে। অনেকের ধারনা বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর হওয়ার জন্য সিবিএফসি বোর্ড এখনও সিনেমাটিকে ছাড়পত্র দেয়নি।

কেন সেন্সরশিপে বিশ্বাস করেন না সোহা আলি খান, জেনে নিন

এই ঘটনাতেই সোহা অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন। এক সাক্ষাৎকারে সোহা জানান, "এটা খুবই হতাশাজনক। একজন শিল্পী হিসাবে আমি সেন্সরশিপে বিশ্বাসই করি না। সেন্সরশিপের নাম করে কখনো কখনো সিনেমার বহু দৃশ্য কেটে বাদ দিয়ে দেওয়া হয় সেটা ঠিক না"।

এখানেই না থেমে সোহা আরও বলেন, সিবিএফসি বোর্ড দর্শকদের শিশু মনে করে, এটা সত্যিই খুবই নিরাশাজনক।উল্লেখ্য '৩১ অক্টোবর' সিনেমাটি মুক্তি পাওয়ার জন্য ৪০ টি দৃশ্য বাদ দেওয়ার প্রস্তাব দিয়েছিল সিবিএফসি বোর্ড। কিন্তু এই সিনেমার পরিচালক, প্রযোজকদের মতে ৪০ টি দৃশ্য বাদ দিয়ে দিলে সিনেমার মূল বিষয়বস্তুই হারিয়ে যাবে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+