অনুষ্কা শর্মা প্রযোজিত পাতাল লোক ওয়েব সিরিজের টিজার প্রকাশিত হল

অনুষ্কা শর্মা প্রযোজিত পাতাল লোক ওয়েব সিরিজের টিজার প্রকাশিত হল

বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা এই প্রথমবার ডিজিটাল দুনিয়াতে প্রযোজনার মাধ্যমে পা রাখতে চলেছেন। তাঁর প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মস অ্যামাজন প্রাইমে নতুন ওয়েব সিরিজ নিয়ে আসছেন। কিছুদিন আগেই অভিনেত্রী ঘোষণা করেছিলেন যে তিনি অ্যামাজন প্রাইম ভিডিওতে নতুন সিরিজ নিয়ে আসবে এবং শুক্রবার অনুষ্কা সেই সিরিজের টিজার প্রকাশ্যে আনলেন।

আসতে চলেছে পাতাল লোক

‘‌পাতাল লোক'‌ নামের ওই ওয়েব সিরিজটি মূলতঃ দুর্নীতি ও সমাজের অন্যান্য অশুভ শক্তিগুলিকে দেখানো হবে। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করে অনুষ্কা লিখেছেন, ‘আঘাতের জায়গা থেকে একটি ক্রাইম থ্রিলার আসে, যে দুনিয়াতে আপনি বাস করেন তা কেমন সেই চিন্তা বদল করবে।'‌‌ টিজারের ভিডিও ভয়েস-ওভারে শোনা যাবে একজন বলছেন যে, ‘‌শাস্ত্রে লেখা আছে এমন এক পৃথিবীর কথা যেখানে বিচার রক্ত ঝরিয়ে পাওয়া যায়, মানবতার আড়ালে রাক্ষস লুকিয়ে থাকে, শয়তানরা মন খুলে শ্বাস নেয়, আর তার সামনে জীবনও হাঁটু গেড়ে বসে পড়ে, ধরিত্রীর নীচে থাকা এই পৃথিবীকে পাতাল লোক বলা হয়।'‌

প্রয়োজনায় মনোনিবেশ অভিনেত্রীর

প্রয়োজনায় মনোনিবেশ অভিনেত্রীর

এই ভিডিওর অসাধারণ গ্রাফিক্স ও চিত্রায়ন দর্শকের মেরুদণ্ড দিয়ে ঠাণ্ডা রক্ত বইয়ে দেবে। অনুষ্কা আরও জানিয়েছেন যে এই ওয়েব সিরিজটি ১৫ মে মুক্তি পাবে। এর আগেই অনুষ্কা জানিয়েছিলেন যে তিনি তাঁর ভাই কর্নেশের সঙ্গে নতুন প্রজেক্ট করতে চলেছেন। অ্যামাজন প্রাইম ও নেটফ্লিক্সে তিনি বেশ কিছু ছবি করবেন বলে জানিয়েছিলেন।

অভিনয় থেকে বিরতি নিয়েছেন অনুষ্কা

অভিনয় থেকে বিরতি নিয়েছেন অনুষ্কা

প্রযোজনার পাশাপাশি অনুষ্কা শর্মাকে শেষবারের মতো দেখা গিয়েছিল আনন্দ এল রাইয়ের ‘‌জিরো'‌ ছবিতে, বিপরীতে শাহরুখ খান ও ক্যাটরিনার সঙ্গে। এরপর অনুষ্কা অভিনয় থেকে কিছুদিনের বিরতি নেন স্বামী বিরাটের সঙ্গে সময় কাটানোর জন্য। লকডাউনের সময় এখন অভিনেত্রী তাঁর পরিবার ও স্বামী বিরাটের সঙ্গে বিভিন্নভাবে সময় কাটাচ্ছেন, যার ছবি পোস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+