Anupam Roy: নতুন করে ঘর বেঁধেছেন পিয়া, এবার বিয়ের পিঁড়িতে অনুপমও, জানেন পাত্রী কে?
বড় খবর টেলিপাড়ায়। বিয়ে করতে চলেছেন জনপ্রিয় সঙ্গীতশিল্পী অনুপম রায়। কয়েকমাস আগেই তাঁর প্রাক্তন স্ত্রী পিয়া ঘর বেঁধেছেন পরমব্রতর সঙ্গে। সেই নিয়ে নেটপাড়ায় কম হইহই হয়নি। এবার অনুপমও ফের ছাদনাতলায় যেতে চলেছেন। ২ মার্চ বিয়ের আসর বসছে।
পাত্রীও সঙ্গীত শিল্পী। প্রস্মিত পাল নামে এক সঙ্গীত শিল্পীকে বিয়ে করছেন অনুপম। একেবারেই অপরিচিত একটা নাম। তবে খুব একটা পরিচিত মুখ তিনি নন। একাধিক সিনেমায় নাকি তিনি গান গেয়েছেন বলে শোনা যায়। তাঁর গানেও মুগ্ধ হয়েছেন দর্শকরা। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে নেটপাড়া।

গতবছর ডিসেম্বর মাসেই বিয়ের সেরেছে অনুপম রায়ের প্রাক্তন স্ত্রী পিয়া বিয়ে করেন অভিনেতা পরমব্রতকে। তাই নিয়ে পিয়াকে যথেষ্ট ট্রোলিংও করা হয়েছিল। নেটপাড়ায় অনুপম রায়কে নিয়ে বেশ কথাও হয়েছিল। অনুপমের মতো নিরিহ একজন গায়ককে ছেড়ে পিয়া কীভাবে পরমব্রতকে বিয়ে করলেন এই নিয়ে তুমুল ট্রোলিং হয়েছিল সোশ্যাল মিিডয়ায়।
এবার আবার শোনা যাচ্ছে মাত্র কয়েক মাসের ব্যবধানে ফের অনুপম নিজেই বিয়ে করতে চলেছেন। ২ মার্চ একেবারে ফাগুনেই তৃতীয় বিয়ে সেরে নিতে চাইছেন তিনি। পিয়ার আগেও আরেকজনকে বিয়ে করেছিলেন অনুপম। সেই বিয়েও বেশিদিন টেকেনি। তারপরেই পিয়াকে বিয়ে করা। পিয়ার সঙ্গে সম্পর্ক সুখের হয়নি। পিয়ার সঙ্গে বিচ্ছেদ ঘোষণা করে সকলকে চমকে দিয়েছিলেন অনুপম রায়। ততটাই চমকে দিয়েছেন তৃতীয়বার নিজের বিয়ের কথা জানিয়ে।
কলকাতাতেই হবে বিয়ে। তবে একেবারে ঘরোয়া অনুষ্ঠানে বিয়ে সারবেন তাঁরা। দুই পরিবারের লোকজন ছাড়া বাইরের কাউকে তাঁরা আমন্ত্রণ জানাবেন না। অনুপম ঘনিষ্ঠ মহলে নাকি বলেছেন তাঁরা সমমনস্ক তাই একসঙ্গে বাকি জীবনটা কাটাতে চান। তাই এই নিয়ে খুব একটা প্রকাশ্যে কথা বলতে নারাজ তিনি।
প্রস্মিতা কলকাতারই মেয়ে। স্কুল থেকে কলেজ সবটাই কলকাতাতেই। কম্পিউটার সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েট এবং ম্যানেজমেন্ট পড়েছেন তিনি। গান বাজনা ছোট থেকেই করতেন তিনি। প্রথম গান করেছিলেন বোঝে না সে বোঝে না ছবিতে। এছাড়াও অরিন্দম চক্রবর্তী এবং রাজ চক্রবর্তীর একাধিক ছবিতে তিনি গান গেয়েছেন। তাঁ গাওয়া জনপ্রিয় গানগুলি হল 'বলো দুগ্গা মাইকি'। পোস্ত ছবিতেও গান গেয়েছেন প্রশ্মিতা। বেশ কয়েকটি পুরস্কারও পেয়েছেন তিনি।












Click it and Unblock the Notifications