করোনা ভাইরাসে জর্জরিত মহারাষ্ট্রে কোয়ারেন্টাইনে অমিতাভ বচ্চনও!

করোনা ভাইরাসের প্রকোপ ক্রমেই বাড়ছে। প্রতিদিনই নতুন সব সংক্রমণের কেস সামনে আসছে। এর মধ্যে সব থেকে বেশি আক্রান্ত মহারাষ্ট্রে। প্রায় ৪০ জন করোনায় আক্রান্ত সেই রাজ্যে। এর মধ্যে একজনের মৃত্যুও হয়েছে। এই পরিস্থিতিতে বলিউডের সমস্ত শুটিং বন্ধ করে দেওয়া হয়েছে। পিছিয়ে দেওয়া সিনেমা মুক্তি।

অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে উদ্ধব ঠাকরে সরকারের

অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে উদ্ধব ঠাকরে সরকারের

এদিকে করোনা মোকাবিলায় অভূতপূর্ব পদক্ষেপ নিয়েছে উদ্ধব ঠাকরে সরকার। যাঁরা যাঁরা হোম কোয়ারানটিন থাকবেন, তাঁদের হাতে হোম কোয়ারানটিনের স্ট্যাম্প দিয়ে রাখতে হবে। ফলে তাঁদের আলাদা ভাবে চিহ্ণিত করা হলে, করোনা মোকাবিলায় অনেকটা স্বস্তি মিলবে।

আইসোলেশনে অমিতাভ বচ্চন

আইসোলেশনে অমিতাভ বচ্চন

এবার সেই উদ্যোগে সামিল স্বয়ং বিগ বি। সম্প্রতি, হাতে হোম কোয়ারানটিনের স্ট্যাম্প দেওয়া ছবি টুইটারে পোস্ট করেছেন মেগাস্টার অমিতাভ বচ্চন। তিনি জানিয়েছেন, করোনা রুখতে মানুষের শরীরে স্ট্যাম্প দিয়ে চিহ্নিত করা শুরু হয়েছে। এতে আধিকারিকরা ভোটের কালি ব্যবহার করছেন, যাতে দ্রুত সেই কালি উঠে না যায়।

কড়া হাতে পরিস্থিতি সামলাচ্ছে সরকার

কড়া হাতে পরিস্থিতি সামলাচ্ছে সরকার

এর আগে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে বলেছিলেন, 'যাঁদের হোম কোয়ারিন্টাইনে পাঠানো হচ্ছে তাঁদের বা হাতের ওপরে তারিখ দিয়ে ছাপ মেরে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যাতে সহজেই তাঁদের চিহ্নিত করা যায়। এই কালি অন্তত ১৪ দিন থাকবে বলে।' মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের উপস্থিতিতে হওয়া বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান স্বাস্থমন্ত্রী।

মহারাষ্ট্রে বন্ধ জনসমাগম

মহারাষ্ট্রে বন্ধ জনসমাগম

গত কয়েকদিনে হাসপাতাল থেকে ৭ জন সন্দেহজনক করোনা আক্রান্ত রোগী পালিয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যের সমস্ত শপিং মল, সিনিমে হল ও স্কুল বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ সিদ্ধিবিনয়কের মন্দির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+