‌লকডাউনের জেরে অমিতাভ বচ্চন তাঁর বাসভবন থেকে নিরাপত্তারক্ষীদের সরালেন

‌লকডাউনের জেরে অমিতাভ বচ্চন তাঁর বাসভবন থেকে নিরাপত্তারক্ষীদের সরালেন

করোনা ভাইরাসের সংক্রমণের সংখ্যা যখন বেড়েই চলেছে, তখন অন্য বলিউড সেলেবদের মতো বরিষ্ঠ অভিনেতা অমিতাভ বচ্চনও টুইট করে তাঁর ভক্তদের বাড়িতে থাকার পরামর্শ দিয়েছিলেন। এবার গোটা দেশে যখন ২১ দিনের লকডাউন ঘোষণা হয়েছে ও সকলেই সমাজিক দুরত্ব বজায় রাখার অভ্যাস করছেন, সেই সময় বিগ বি তাঁর মুম্বইয়ের বাসভবন থেকে সরিয়ে দিলেন নিরাপত্তারক্ষীদের।

‌লকডাউনের জেরে অমিতাভ বচ্চন তাঁর বাসভবন থেকে নিরাপত্তারক্ষীদের সরালেন


সূত্রের খবর, অমিতাভের বাসভবনে থাকা কিছু নিরাপত্তারক্ষীদের সামাজিক দুরত্ব বজায় রাখার জন্য সরিয়ে দেন। বলিউডের বরিষ্ঠ এই অভিনেতা গত দু’‌সপ্তাহ ধরে তাঁর পরিবারের সঙ্গে জলসাতে বিচ্ছিন্ন হয়ে রয়েছেন এবং নিজের হাতে কোয়ারান্টাইনের স্ট্যাম্প দিয়ে সেই ছবি টুইটারে পোস্ট করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশজুড়ে লকডাউন ষোষণা করার পর বিগ বি হাত জোড় করে নিজের ছবি পোস্ট করে তিনি সোশ্যাল মিডিয়ায় লেখেন, 'আজ আমরা বিনীতভাবে হাত জোড় করে বলছি, দেশের প্রধানের কথা শুনুন। এই নিষেধাজ্ঞা পরে জীবনদায়ী হবে, ২১ দিনের এই সংকল্প মহামারি করোনাকে সমাধিস্থ করবে।’‌

অমিতাভ বচ্চনের দু’‌জন সশস্ত্র নিরাপত্তারক্ষী রয়েছেন যাঁরা সবসময় তাঁর সঙ্গে থাকেন। এছাড়াও তাঁর বাসভবনে ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরাও আছেন। সূত্রের খবর, অমিতাভ বারবারই বলে এসেছেন যেখানে গোটা পরিবারই বাড়ির মধ্যে বন্দী আছেন সেখানে অতিরিক্ত নিরাপত্তারক্ষীর প্রয়োজন নেই। বরং তিনি নিরাপত্তারক্ষীদের সামাজিক দুরত্ব বজায় রাখার উপদেশ দিয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+