রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে পরা আলিয়ার শাড়ি ঘিরে জোর চর্চা, জানেন কেন
জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী তিনি। অযোধ্যার রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলে আলিয়া ভাট এবং তাঁর স্বামী অভিনেতা রণবীর কাপুর। একটি সিগ্রিন কালারের শাড়ি পরেছিলেন আলিয়া। সেই শাড়িটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
আলিয়ার এই শাড়ি নিয়ে জোর চর্চা চলছে নেটপাড়ায়। আসলে এই আলোচনার কারণ হল যে শাড়িটি আলিয়া পরেছিলেন রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে সেটি পুরোটাতেই সুন্দর ভাবে ফুটিয়ে তোলা হয়েছে গোটা রামায়ণ। রাম, সীতা, লক্ষ্মণ, হনুমান থেকে শুরু করে তাঁদের বনবাস, রাম রাবণের যুদ্ধ, রামসীতায় অযোধ্যায় ফেরা সবটাই ফুটিয়ে তোলা হয়েছে গোটা শাড়িটিতে।

আলিয়ার শাড়িতে এক কথায় মুগ্ধ নেটপাড়া। শুধু আলিয়া নন রণবীর কাপুরের ধুতি পাঞ্জাবি পরে রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে সামিল হওয়া নিয়েও নেটপাড়ায় জোর চর্চা চলছে। রীতিমতো ধুতি পাঞ্জাবির ট্রেন্ড শুরু হয়ে গিয়েছে। সাধারণত পায়জামা পাঞ্জাবিতেই বেশি স্বচ্ছন্দ বোধ করেন অধিকাংশ ছেলে। কিন্তু ধুতি পাঞ্জাবি যে আমাদের প্রাচীণ পোশাক সেটা পরতে চান না অনেকেই । তার একমাত্র কারণ ধুতি সামলানো একটি কঠিন। যেটা পায়জামা পাঞ্জাবির ক্ষেত্রে হয় না। সেকারণেই ছেলেরা পায়জামা পাঞ্জাবি পরে উৎসব অনুষ্ঠানে যেতে বেশি পছন্দ করেন।
কিন্ত রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে আলিয়া রণবীরের পোশাক রীতিমতো চর্চার বিষয় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়ায়। শোনা যাচ্ছে রণবীর কাপুরকে নিয়ে রামায়ণ তৈরি করতে চলেছেন নীতীশ তিওয়ারি। তাতে রামের ভূমিকায় দেখা যাবে রণবীর কাপুরকে। আর সীতার ভূমিকায় দেখা যাবে দক্ষিণের তারকা সাই পল্লবীকে। প্রথমে সীতার ভূমিকায় আলিয়াকে ভাবা হয়েছিল। পরে সাই পল্লবী এই চরিত্রে অভিনয় করতে রািজ হয়ে গিয়েছেন বলে জানা গিয়েছে।
সোমবার প্রাণপ্রতিষ্ঠার অনুষ্ঠানে বলিউড তারকাদের চাঁদের হাট বসেছিল। অমিতাভ বচ্চন, অভিষেক বচ্চন, মাধুরী দিক্ষিত এবং কতাঁর স্বামী, রজনীকান্ত, কঙ্গনা রানাওয়াত, জ্যাকি স্রফ, হেমা মালিনী, চিরঞ্জিবী, রামচরণ তেজা, ধনুষ, আয়ুষ্মান খুরানা, অনুপম খের, বিবেক ওবেরয়,সুভাষ ঘাই সহ একাধিক তারকা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী মোদী কিছুক্ষণ অমিতাভ বচ্চনের সঙ্গে্ কথাও বলেছেন প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে। ছিলেন ভিকি কৌশল-ক্যাটরিনা কাইফও।
রণদীপ হুডাও স্ত্রীকে নিয়ে হাজির হয়েছিলেন অযোধ্যায়। উপস্থিত ছিলেন ক্রিকেটাররাও। এমনকী শিল্পপতি আম্বানি পরিবারের সকলে উপস্থিত ছিলেন রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানে। সকলের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী মোদী। তবে আমন্ত্রণ পেয়েও যেতে পারেননি অক্ষয় কুমার, টাইগার স্রফ। তাঁরি ভিডিও বার্তা পাঠিয়েছেন।












Click it and Unblock the Notifications