রাজ কুন্দ্রার গ্রেফতারির পর প্রথমবার ইঙ্গিতবহ বার্তা দিয়ে মুখ খুললেন শিল্পা, পর পর পোস্টে জল্পনা
পর্নফিল্ম প্রযোজনার মামলায় শিল্পা শেট্টির স্বামী রাজ কুন্দ্রার গ্রেফতারির পর শিল্পার অবস্থান নিয়ে বিভিন্ন সময় নানান জল্পনা চলেছে। এদিকে, জানা গিয়েছে গ্রেফতারি এড়ানোর জন্য় মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চকে বড় অঙ্কে ঘুষ দেওয়ার প্রস্তাব দেন বলে জানা গিয়েছে সূত্র মারফৎ। অন্যদিকে, রাজের পর্ন ব্যবসায় শিল্পার কোনও ভূমিকা রয়েছে কি না, তাও পুলিশ খতিয়ে দেখেছে। তবে অভিনেত্রীকে এখন সমন পাঠানো হচ্ছে না বলে জানা গিয়েছে। এই পরিস্থিতিতে শিল্পা শেট্টির ইনস্টাগ্রাম পোস্টে কোনও ইঙ্গিত লুকিয়ে রয়েছে কি না তা নিয়ে রয়েছে জল্পনা।

রাজের গ্রেফতারির দিন শিল্পার বার্তা
রাজ কুন্দ্রার গ্রেফতারির দিন শিল্পা শেট্টির একটি টুইটার পোস্ট রীতিমতো তোলপাড় ফেলতে শুরু করেছে। জানা যাচ্ছে যখন শিল্পা এই পোস্টটি করেছেন তখনও রাজের গ্রেফতারি হয়নি। আর সেই পোস্টে শিল্পা লিখেছিলেন, 'যা ঘটছে তাকে বদলে দেওয়ার ক্ষমতা সম্ভবত আমাদের নেই। তবে ভিতরে যা চলছে তাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি।' যোগভ্যাস সম্পর্কে শিল্পার এই বার্তা ১৯ জুলাই থেকেই কোনও ইঙ্গিত দিয়েছে কি না তা নিয়ে রয়েছে জল্পনা।

রাজের গ্রেফতারির পর শিল্পার পোস্ট
জেমস থারবারের লেখা থেকে উদ্ধৃত করে শিল্পা শেট্টি এদিন রাজ কুন্দ্রার গ্রেফতারির পর প্রথমবার ইনস্টাগ্রামে পোস্ট করেন। শিল্পা লেখেন, 'কখনও রাগে পিছনের দিকে তাকানো ঠিক নয়। আবার ভয় নিয়ে সামনের দিকে চলা ঠিক নয়। তবে চারিদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। '

কোনও ইঙ্গিত কি লুকিয়ে রয়েছে?
শিল্পা নিজের বার্তায় সাফ লেখেন, 'আমি আগেও বহু চ্যালেঞ্জ পার করেছি, আর ভবিষ্যতেও তা করব।' 'কখনও রাগে পিছনের দিকে তাকানো ঠিক নয় ', এমন লাইন থেকে শিল্পার বক্তব্যে কোনও পুরনো শত্রুতা রয়েছে কি না, তা নিয়ে রয়েছে বিস্তর জল্পনা। শিল্পা নিজের পোস্টে সাফ লেখেন যে তাঁর জীবনে বাঁচার মতো বাঁচা থেকে তাঁকে কেউ রুখতে পারবে না।

শিল্পা বহু আগে রাজকে কোন পরামর্শ দেন?
জেলবন্দি রয়েছেন রাজ কুন্দ্রা। আজই তাঁর ৪ দিনের পুলিশি হেফাজত শেষ হওয়ার কথা। এদিকে, শিল্পা ও রাজের কথোপকথোন ঘিরে সোশ্যাল মিডিয়ায় নানান পোস্ট ভাইরাল হচ্ছে। দেখা গিয়েছে রাজের গ্রেফতারির বহু আগে এক সোশ্যাল মিডিয়া পোস্টে শিল্পা শেট্টি, স্বামী রাজ কুন্দ্রাকে মাথা ঠান্ডা রাখতে বলেন। জল্পনা চড়ছে, তাহলে কি আগে থেকেই রাজ ও শিল্পা কিথু আঁচ করতে পারছিলেন ? প্রশ্নের জবাব তোলা সময়ের হাতে।












Click it and Unblock the Notifications