উদ্ধার মাদক, ১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর এনসিবির হাতে গ্রেফতার অভিনেতা অরমান কোহলি

১২ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর এনসিবির হাতে গ্রেফতার অভিনেতা অরমান কোহলি

গত বছর বলিউডের প্রতিভাবান অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই ক্রমাগত মাদক মামলা নিয়ে জলঘোলা হচ্ছে গোটা মুম্বই ও বলিউড ইন্ডাস্ট্রিতে। বলিউডের বহু তারকার নামই এই বিষয়ের সঙ্গে জড়িয়ে গিয়েছে। শনিবার অভিনেতা ও বিগ বসের প্রাক্তন প্রতিযোগী অরমান কোহলির বাড়িতে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো অভিযান চালায়। এরপরই তাঁকে আটক করে এনসিবি এবং প্রায় ১২ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদের পর অবশেষে অরমান কোহলিকে গ্রেফতার করা হয়। তাঁর বাড়ি থেকে উদ্ধার হয়েছে নিষিদ্ধ মাদক দ্রব্য।

গ্রেফতার অরমান কোহলি সহ আরও ১

গ্রেফতার অরমান কোহলি সহ আরও ১

এনসিবি অরমানের বিরুদ্ধে আবগারি নিয়মের বহু ধারায় মামলা দায়ের করেছে। অরমান কোহলির সঙ্গে ড্রাগ প্যাডলার অজয় রাজু সিংকেও গ্রেফতার করা হয়। এখনও পর্যন্ত তদন্তে উঠে এসেছে যে এই মাদক চক্রের সঙ্গে আন্তঃরাষ্ট্রীয় যোগাযোগ রয়েছে। কারণ উদ্ধার হওয়া কোকেন দক্ষিণ আফ্রিকার বলে জানা গিয়েছে। এনসিবি মুম্বই বাজেয়াপ্ত কোকেনকে মুম্বইয়ে আনার জন্য ব্যবহৃত রুট এবং সংযোগের সন্ধান করছে। এছাড়াও অন্যান্য পাচারকারীদের জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

অরমান কোহলি সহযোগিতা করছে না

অরমান কোহলি সহযোগিতা করছে না

শনিবার বলিউড অভিনেতা অরমান কোহলির বাড়িতে এনসিবি অভিযান চালায় এবং তাঁর বাড়ি থেকে মাদক উদ্ধার হয়। এরপরই অভিনেতাকে এনসিবির দফতরে নিয়ে আসা হয় এবং এনসিবির অধিকর্তারা তাঁকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে দেন। এনসিবি মুম্বইয়ের আঞ্চলিক পরিচালক সমীর বানখেড়ে জানিয়েছেন যে তল্লাশি অভিযানের পর এনসিবি অরমান কোহলিকে যে প্রশ্নগুলি করেছিলেন তাতে সঠিকভাবে উত্তর দেননি অভিনেতা। সেই জন্য তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য এনসিবি দফতরে নিয়ে আসা হয় আটক করে।

গ্রেফতার টেলি অভিনেতা গৌরব দীক্ষিত

গ্রেফতার টেলি অভিনেতা গৌরব দীক্ষিত

এর আগেও এনসিবি টেলিভিশন অভিনেতা গৌরব দীক্ষিতের বাড়িতে তল্লাশি অভিযান চালিয়েছিলেন এবং সেখান থেকে এমডি ও গাঁজার মতো নেশার পদার্থ উদ্ধার করে। তাকে গ্রেফতারের পর ৩০ অগাস্ট পর্যন্ত এনসিবির হেফাজতে রাখা হয়েছে। গৌরবকে এনসিবি শুক্রবার গ্রেফতার করে ও আদালতে পেশ করে।

 ইজাজ খানকে জিজ্ঞাসাবাদ

ইজাজ খানকে জিজ্ঞাসাবাদ

এ বছরের এপ্রিলে বিগ বস খ্যাত অভিনেতা ইজাজ খান সহ অন্য কিছুজনকে জিজ্ঞাসাবাদ করে এনসিবি গৌরব দীক্ষিতের নাম জানতে পারে। এরপর এনসিবি কিছু মাস ধরে দীক্ষিতের খোঁজ খবর নিতে শুরু করে দেয়। সেই সময় এনসিবি গৌরবের লোখান্ডওয়ালার বাড়িতে তল্লাশি চালিয়ে মাদকদ্রব্য উদ্ধার করেছিল।


খবরের ডেইলি ডোজ, কলকাতা, বাংলা, দেশ-বিদেশ, বিনোদন থেকে শুরু করে খেলা, ব্যবসা, জ্যোতিষ - সব আপডেট দেখুন বাংলায়। ডাউনলোড Bengali Oneindia

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+