ভালো নেই আফগানিস্তান, সেদেশে কাটানো স্বর্ণালি দিনের কথা স্মরণ করলেন বলিউডের ড্রিম গার্ল
ভালো নেই আফগানিস্তান, সেদেশে কাটানো স্বর্ণালি দিনের কথা স্মরণ করলেন বলিউডের ড্রিম গার্ল
ভারতের খুব কাছের দেশ আফগানিস্তান ভালো নেই। তালিবানদের দখলে চলে যাওয়া এই দেশের নাগরিকরা খুবই কষ্টে রয়েছেন। পরিস্থিতি এখন এমন পর্যায়ে চলে গিয়েছে যে সেখানকার মানুষ সেই দেশ ছেড়ে পালিয়ে যেতে চাইছেন। প্রশাসনিক পরিকাঠামো বলতে আর কিছুই নেই। আফগানিস্তান নিয়ে গোটা বিশ্বের মানুষ সমালোচনায় সরব হয়েছেন। আফগানিস্তানের সঙ্গে বলিউডের সম্পর্ক বেশ নিবিড়। পরিস্থিতি যখন এটটা জটিল ছিল না তখন অনেক সিনেমার শুটিংই এই আফগানিস্তানের মাটিতে হয়েছে। এবার আফগানিস্তান নিয়ে নিজের স্মৃতি সামনে আনলেন বলিউডের ড্রিম গার্ল হেমা মালিনী।

ধর্মাত্মা ছবির শুটিং হয় আফগানিস্তানে
বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ হেমা মালিনী আফগানিস্তান নিয়ে নিজের বক্তব্য সামনে এনেছেন। হেমা মালিনী এক সাক্ষাতকারে আফগানিস্তান নিয়ে তাঁর অনুভূতি ব্যক্ত করেন। হেমা মালিনী ১৯৭৪ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমা 'ধর্মাত্মা' ছবির শুটিংয়ের জন্য রাজধানী কাবুলে গিয়েছিলেন।

আফগানিস্তানে শুটিং
অভিনেতা ফিরোজ খান এই সিনেমায় হেমার সঙ্গে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন। এই সিনেমায় ফিরোজ খানে কাজে আফগানিস্তানবাসী খুব সন্তুষ্ট হয়েছিলেন। তবে আফগানিস্তানের বর্তমান পরিস্থিতি নিয়ে হেমা মালিনী বলেছেন, 'দেশ থেকে পালানো চেষ্টা করা মানুষজনকে দেখে খুব কষ্ট লাগছে। বিমানবন্দরে মানুষের এমন ভিড় দেখে খুবই ভয় করছে।'

পেঁয়াজ দিয়ে রুটি খান হেমা
হেমা মালিনী বলেন, 'যে কাবুলকে আমি চিনতাম তা খুব সুন্দর শহর ছিল। ওখানকার অনুভূতি আমার খুব ভালো ছিল।' ফিরোজ খানের সঙ্গে শুটিংয়ের সেই দিনগুলোর স্মৃতিচারণ করে হেমা বলেন, 'আমরা খুব ক্ষুধার্ত ছিলাম তাই আমরা একটি ধাবায় যাই এবং আমরা নিরামিষভোজী হওয়ায় আমরা আমাদের রুটি সঙ্গে নিয়ে গিয়েছিলাম এবং আমরা পেঁয়াজ দিয়ে রুটি খেয়েছিলাম।'

হেমা মালিনীর আর্তি
হেমা মালিনী জানান যে তালিবানরা আফগানিস্তানের কোথায় কি করছেন তিনি জানেন না। তিনি বলেন যে সে দেশের নাগরিকদের কী হতে যাচ্ছে তা তিনি জানেন না। অন্যান্য দেশের উচিত আফগানিস্তানকে সাহায্য করা।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications