বিয়ে করতে চলেছেন আদিত্য নারায়ণ, নেহা কক্করের বদলে এই অভিনেত্রী হবেন জীবনসঙ্গী

বিয়ে করতে চলেছেন আদিত্য নারায়ণ

এবার বিয়ে করতে চলেছেন উদিত নারায়ণের ছেলে আদিত্য নারায়ণ। তবে পাত্রী নেহা কক্কর নন, বরং আদিত্যর দীর্ঘদিনের প্রেমিকা শ্বেতা আগরওয়ালের সঙ্গেই বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। এ বছরের শেষের দিকে এই বিয়ে হবে বলে জানা গিয়েছে।

বিয়ে করতে চলেছেন আদিত্য নারায়ণ, নেহা কক্করের বদলে এই অভিনেত্রী হবেন জীবনসঙ্গী


আদিত্যকে খুব শীঘ্রই জনপ্রিয় রিয়ালিটি শো ইন্ডিয়ান আইডল ১২–তে দেখা যাবে। সম্প্রতি গায়িকা ও ইন্ডয়ান আইডলের বিচারক নেহা কক্কর তাঁর সঙ্গে রোহনপ্রীত সিংয়ের সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। এই যুগল অক্টোবরের শেষে বয়ে করতে পারেন বলে জানা যাচ্ছে। নেহার পর এবার আদিত্য নিজের সম্পর্কের কথা সামনে আনলেন।

আদিত্য ও শ্বেতার সম্পর্ক দশ বছরের পুরনো। এই যুগল যদিও তাঁদের সম্পর্ক নিয়ে কোনওদিন সেভাবে মুখ খোলননি। আদিত্য এক দৈনিক সংবাদপত্রকে জানিয়েছেন যে তিনি শীঘ্রই শ্বেতার সঙ্গে বিয়ে করার পরিকল্পনা করছেন। তিনি এও জানিয়েছেন যে কিছু বছর আগে এক রিপোর্টে প্রকাশ হয়েছিল যে তাঁর ও শ্বেতার মধ্যে বড় ঝামেলা হয়ে গিয়েছে যে কারণে আদিত্য ও শ্বেতার কাছে অনেক বিষয় কঠিন হয়ে পড়ে। সেই জন্য তাঁরা খুব কম একসঙ্গে প্রকাশ্যে আসে।

২০১০ সালে আদিত্য ও শ্বেতা একসঙ্গে '‌শাপিত’‌ বলে একটি ছবিও করেছিলেন। যা আদিত্যর প্রথম ছবি ছিল। তিনি জানিয়েছেন যে তাঁর বাবা উদিত নারায়ণ ও মা পুনম নারায়ণের পুত্রবধূ হিসাবে শ্বেতাকে খুবই পছন্দ। এ বছরের প্রথমে নেহা ও আদিত্যর বিয়ের গুজব রটেছল। যদিও সেটা নিছকই মজা ছিল কিন্তু তা ভাইরাল হয়ে যায়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+