Tamannah Bhatia: সাহসী দৃশ্যে অভিনয় মানেই চরিত্রহীন! ভিডিও ভাইরাল হতেই চটলেন তামান্না
Tamannah Bhatia Intimate Scenes in Lust Stories 2: 'লাস্ট স্টোরিজ ২' ইতিমধ্যে বেশ পছন্দ হয়েছে দর্শকদের। তবে সিরিজের বেশ কিছু গল্প নিয়ে প্রশ্ন তুলেছেন দর্শকদের একাংশ। বিশেষ করে অভিনেত্রী তামান্না ভাটিয়া (Tamannah Bhatia) এবং বিজয় ভর্মা (Vijay Verma)-কে নিয়ে জোর চর্চা।
এই সিরিজে দীর্ঘ ১৮ বছরের পুরানো 'নো কিসিং পলিসি' থেকে সরে এসেছেন তামান্না। একেবারে সাহসী দৃশ্যে (Tamannah Bhatia Intimate Scenes) সিরিজে দেখা গিয়েছে তাঁকে। এমনকি বিজয় ভর্মার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যেও দেখা গিয়েছে।

সম্প্রতি একটি ইন্টারভিউতে Lust Stories 2-তে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা নিয়ে মুখ খুলেছেন তামান্না ভাটিয়া (Tamannah Bhatia) । তিনি জানিয়েছেন, একাধিক ইস্যুতে আমার বিরুদ্ধে কথা বলা হচ্ছে। কিন্তু ২০২৩ সালে এই বিষয় নিয়ে যে আলোচনা হবে তা ভাবতে পারিনি।
এমনকি এই বিষয়ে যে ব্যাখ্যা দিতে হবে সে বিষয়েও কার্যত অবাক বলে ওই সাক্ষাৎকারে জানিয়েছেন অভিনেত্রী। এমনকি কেন ব্যক্তিগত আক্রমণ করা হবে তা নিয়েও প্রশ্ন তাঁর। তামান্না বলছেন, পুরুষ অভিনেতারা সবসময়ে এমন একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করে থাকে! আর সেই সময় শিল্পসত্ত্বার কথা বলা হয়।
কিন্তু একজন পুরুষ অভিনেতা তা করে সুপারস্টার হয়ে যান। কিন্তু একজন অভিনেত্রী ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করা মানেই চরিত্রহীন! প্রশ্ন দক্ষিনি এই তারকার। ১৮ বছর পরেও যদি আমার সাছন্দের জায়গায় থাকতাম তাহলে একাধিক কর্মাশিয়াল সিনেমায় ভালোভাবেই কাজ পেয়ে যেতাম। কিন্তু এখন সময় এসে গিয়েছে। ফলে একজন ভালো শিল্পী হিসাবে এগিয়ে যেতে চান বলে ওই সাক্ষাৎকারে জানিয়েছেন তামান্না।
গত ২৯ জুন Lust Stories 2 রিলিজ করে। নেটফ্লিক্সে সিরিজটি ইতিমধ্যে স্ট্রিমিং করা হচ্ছে। এই সিরিজে মোট চারটি ছবি রয়েছে। ছবিগুলি পরিচালনা করেছেন আর বাল্কি, সুজয় ঘোষ, অমিত আর শর্মা এবং কঙ্কনা সেনশর্মা৷ রিলিজের পর থেকে কয়েকদিন কেটে গেলেও সিরিজ নিয়ে দর্শকদের অবশ্য মিশ্র প্রতিক্রিয়া সামনে এসেছে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications