অত্যন্ত সংকটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়, এখন মিরাকেলই ভরসা, পরিবারকে জানালেন চিকিৎসকরা

অত্যন্ত সংকটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়, এখন মিরাকেলই ভরসা, পরিবারকে জানালেন চিকিৎসকরা

অত্যন্ত সংকটজনক অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। বেলভিউ ক্লিনিকের বিকেলের মেডিকেল বুলেটিনে আশার কথা শোনালেন না চিকিৎসকরা। চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, অভিনেতার অবস্থা অত্যন্ত সংকটজনক । গত ২৪ ঘণ্টায় শরীরের অবস্থার কোনও পরিবর্তন হয়নি। উল্টে আরও অবনতি হয়েছে।এখন কেবল মিরাকেলের অপেক্ষা। পরিবারের লোকেদের জানিয়ে দেওয়া হয়েছে অভিনেতার অবস্থার কথা।

অত্যন্ত সংকটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়

গত ৪০ দিন ধরে লড়াই করছেন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। তাঁর শরীরের অবস্থার অবনতি হচ্ছে গত তিনদিন ধরে। চিকিৎসকরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু অবস্থার কোনও উন্নতি এখনও হয়নি তাঁর। উল্টে অবস্থার অবনতি হয়ে চলেছে। একাধিক সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছে অভিনেতাকে। গত কয়েকদিনে তিনবার ডায়ালিসিস হয়েছে অভিনেতার।

বেলভিউ ক্লিলিকের চিকিৎসকরা প্রতিমুহূর্তে অভিনেতার শারিরীক অবস্থার উপর নজর রেখে চলেছেন। কিন্তু এবার আর কোনও আশা দেখছেন না তাঁরা। অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করেছে। বেলভিউ হাসপাতালের চিকিৎসক অরিন্দম কর জানিয়েছেন, এবার একমাত্র মিরাকেলই তাঁকে সুস্থ করে তুলতে পারে। সেজন্য আগেই পরিবার পরিজনকে মন শক্ত করতে বলেছেন চিকিৎসকরা। জানানো হয়েছে অভিনেতার অবস্থার কথাও।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+