টেলিভিশন তারকা সিদ্ধার্থ শুক্লার জীবনাবসান, বলিউড জুড়ে শোকের ছায়া
ফের একবার বলিউডে নক্ষত্র পতন। অভিনেতা তথা প্রাক্তন বিগবস বিজেতা সিদ্ধার্থ শুক্লার জীবনাবসান। এদিন এই খবরে কার্যত শোকের ছায়া নেমে আসে বলিউডে। জানা গিয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে এদিন আচমকা মৃত্যু হয় এই অভিনেতার। ৪০ বছর বয়সী সিদ্ধার্থের এই অকাল প্রয়াণ কার্যত মেনে নিতে পারছেন না তাঁর সহ তারকারাও। উল্লেখ্য, শুধুমাত্র বিগবস ১৩ এর বিজেতা হিসাবে নয়, সিদ্ধার্থের ফ্যান ফলোইং তাঁর 'বালিকা বধূ' সিরিয়ালে অভিনয়ের সময় থেকেই ছিল নজরে পড়ার মতো।

শোকস্তব্ধ বলিউড
জানা গিয়েছে, এদিন সকালে প্রবল হৃরোগে আক্রান্ত হয়ে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন সিদ্ধার্থ। মুম্বইয়ের কুপার হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সিদ্ধার্থের পরিবারে তাঁর মা ও দুই বোন রয়েছেন। এদিকে সেলেব শেহনাজ গিলের সঙ্গে সিদ্ধার্থের সম্পর্ক নিয়ে বহুদিন ধরে আলোচনা চলেছে বি টাউনে। শেষবার 'ব্রোকেন বাট বিউটিফুল ৩' এ দেখা গিয়েছে সিদ্ধার্থকে। এর আগে টেলিভিশনের জগতে প্রবল জনপ্রিয়তা পাওয়ার পর তিনি ফিল্মের দুনিয়াতেও পা রাখেন। ' হাম্পটি শর্মা কি দুলহানিয়া' ছবিতে অভিয় করতে দেখা গিয়েছে সিদ্ধার্থকে।

সুশান্তের এক বছর পর সিদ্ধার্থের অকাল প্রয়াণ
যদি সময়ের নিরিখে দেখা যায়, তাহলে দেখা যাবে গত বছর ২০২০ সালের মাঝামাঝি সময়ে জুনের ১৪ তারিখ মৃত্যু হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। তাঁর প্রয়াণ আত্মহত্যা বলেই প্রাথমিক রিপোর্ট দাবি করে। এরপর ছিক একবছর কাটতে না কাটতেই মুম্বইয়ের তামাম টেলিভিশন অভিনেতা সিদ্ধার্থ শুক্লার প্রয়াণের খবর আসে। সিদ্ধার্থ শুক্লার এই মৃত্যুর ঘটনাতেও রীতিমতো হতবাক করেছে ফ্যানকূলকে।

সিদ্ধার্থ ও এক রঙিন জীবন
উল্লেখ্য, মুম্বইয়ের এক সম্ভ্রান্ত বংশে জন্ম হয় সিদ্ধার্থের । বাবা অশোক শুক্লা পেশায় সিভিল ইঞ্জিনিয়ার। তবে কর্মরত ছিলেন রিজার্ভ ব্যাঙ্কে। মা রীতা শুক্লা হোম মেকার। ফুসফুসে সমস্যার জেরে বহু আগেই বাবা অশোক শুক্লাকে হারান সিদ্ধার্থ। সিদ্ধার্থ যখন মডেলিং এ সবেমাত্র পা রেখেছেন তখনই বাবাকে হারিয়েছেন তিনি। তারপর দুই বোন ও মাকেই পরিবার বলতে পাশে পেয়েছেন এই অভিনেতা। ১৯৮০ সালের ১২ ডিসেম্বর মুম্বইতে জন্ম হয় সিদ্ধার্থের। ইন্টিরিয়ার ডিজাইনিং এর ছাত্র সিদ্ধার্থ পড়াশোনা শেষের পর বহু দিন একটি ইন্টিরিয়ার ডিজাইনিং এর সংস্থায় কাজও করেছেন।

বালিকা বধূ পর্ব
মডেলিং এর হাত ধরেই তিনি ইন্ডাস্ট্রিতে এসেছিলেন । পরবর্তীকালে তিনি সুযোগ পান টেলিভিশনের পর্দায়। 'বালিকা বধূ' সিরিয়ালে শিবের চরিত্রে সিদ্ধার্থের অভিনয় কার্যত তাঁকে জনপ্রিয়তার শিখরে নিয়ে যায়। এদিকে, সিদ্ধার্থের প্রেমজীবন নিয়েও বহুদিন ধরে চলেছে চর্চা। অভিনেত্রী শেহনাজ গিলের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে বহু আলোচনা হলেও, তাঁরা কোনওদিন নিশ্চিত করেননি তাঁদের সম্পর্ক নিয়ে।
(ছবি কৃতজ্ঞতা -ফিল্মিবিট)












Click it and Unblock the Notifications