এফটিআইআই-এর চেয়ারম্যান পদে এলেন অনুপম খের, ফের গেরুয়া রাজনীতির ছোঁয়া
পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান হিসাবে নির্বাচিত করা হল অনুপম খেরকে।
পুনের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ট্রেনিং ইনস্টিটিউটের প্রধান হিসাবে নির্বাচিত করা হল অনুপম খেরকে। এর আগে এই পদে ছিলেন অভিনেতা গজেন্দ্র চৌহান। তাঁর নিয়োগ নিয়ে রীতিমতো বিতর্ক তৈরি হয়েছিল। যার জেরে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারকে বিক্ষোভের মুখেও পড়তে হয়।

২০১৫ সালের জুন মাসে দায়িত্ব পাওয়ার পর থেকেই গজেন্দ্র চৌহানকে ঘিরে প্রতিবাদে উত্তাল হয় ছাত্ররা। তবে শতবিরোধ সত্ত্বেও তখন তাঁকে অপসারিত করা হয়নি। তবে গত মার্চ মাসে সরে দাঁড়ান গজেন্দ্র।
তারপর থেকে দীর্ঘ সাতমাস এই পদটি ফাঁকাই ছিল। সেখানেই অন্যতম জনপ্রিয় চরিত্রাভিনেতা অনুপম খেরকে নিয়োগ করল কেন্দ্র। বলিউডে দীর্ঘ তিন দশকের বেশি সময় ধরে কাজ করছেন অনুপম।
কেন্দ্রে বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই প্রকাশ্যে নরেন্দ্র মোদীর সমর্থনে মুখ খুলে আসছেন অনুপম খের। তাঁর স্ত্রী কিরণ খের বিজেপির টিকিটে সাংসদ পদ পেয়েছেন। ফলে মোদী ঘনিষ্ট বলেই কি অনুপম এফটিআইআই-এর প্রধানের পদ সহজে পেয়ে গেলেন? প্রশ্ন উঠছেই।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications