Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‘ডাইনি’তে মিমি, ‘নিকষ ছায়া’ এবার হইচই-এ! কী করবেন একেনবাবু? বাংলা ওটিটিতে শুরু উৎসবের মরশুম

হইচই-এ এবার মহাধামাকা। শুরু হতে চলেছে ফেস্টিভ প্রিমিয়ার। উৎসবের মরশুমে দর্শকের জন্য থাকছে আরও বিনোদন। এক এক করে পরপর মোট ১০ টি নতুন ওয়েব সিরিজ নিয়ে হাজির হতে চলেছে জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম হইচই। ইতিমধ্যেই সেই ১০ টি ওয়েব সিরিজের নাম ঘোষণা হয়ে গিয়েছে।

যদিও এর আগে এই সিরিজগুলির আভাস দেওয়া হয়েছিল, কিন্তু তা ছিল একেবারেই প্রাথমিক পর্যায়। বেশিরভাগ ক্ষেত্রেই জানা যায়নি, সিরিজগুলিতে কোন কোন অভিনেতা অভিনেত্রীদের দেখা যেতে চলেছে। তবে এবার অধিকাংশ ক্ষেত্রেই সিরিজের কাজ শেষ হয়ে গিয়েছে আর কিছু সিরিজের শুটিং প্রায় শেষ। সম্প্রতি ওয়েব সিরিজগুলির তালিকার প্রকাশ করেছে হইচই।

web series coming on Hoichoi

এই তালিকার প্রথমেই রয়েছে 'তালমার রোমিও জুলিয়েট', এরপরে রয়েছে 'ফেলুদার গোয়েন্দাগিরি : ভূস্বর্গ ভয়ঙ্কর', 'পুরোপুরি একেন', 'নিখোঁজ ২'-এর মতো ওয়েব সিরিজগুলি। এবার এই ওয়েব সিরিজগুলি সম্পর্কে এবার বিস্তারিত জেনে নেওয়া যাক।

  • তালমার রোমিও জুলিয়েট

শেক্সপিয়ারের বিখ্যাত নাটক 'রোমিও জুলিয়েট' অবলম্বনে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজটি। 'তালমা' নামের কাল্পনিক শহরে গড়ে উঠবে এই রোমিও জুলিয়েটের প্রেমের কাহিনী। জীবনের ওঠাপড়া, প্রেম, জীবনযুদ্ধের গল্প বলবে 'তালমার রোমিও জুলিয়েট'। এই ওয়েব সিরিজটির ক্রিয়েটিভ পরিচালকের দায়িত্ব বহন করেছেন অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য।

  • ফেলুদার গোয়েন্দাগিরি : ভূস্বর্গ ভয়ঙ্কর

আইকনিক চরিত্র ফেলুদা, তোপসে এবং জটায়ু আবার ফিরছে ওয়েব সিরিজে। সৃজিত মুখোপাধ্যায়ের হাত ধরে ফের একবার দর্শকের সামনে আসছেন 'ফেলুদা'। এবার ফেলুদা, তোপসে, জটায়ুর অভিযান কাশ্মীরে। 'ভূস্বর্গ ভয়ঙ্কর' অবলম্বনে ওটিটিতে আসছে নতুন ওয়েব সিরিজ 'ফেলুদার গোয়েন্দাগিরি: ভূস্বর্গ ভয়ঙ্কর'। এখানে ফেলুদার ভূমিকায় দেখা যাবে টোটা রায়চৌধুরীকে।

  • পুরোপুরি একেন

আরও এক গোয়েন্দা গল্প আসছে হইচই-এ। আবার ফিরছেন দর্শকের প্রিয় একেনবাবু। এবারেও একেনবাবুর ভূমিকায় থাকছেন অনির্বাণ চক্রবর্তী। এবার একেনের অ্যাডভেঞ্চার হবে পুরীতে। প্রতিবারের মতো এবারেও একেনবাবু সমাধান করবেন এক খুনের রহস্য। সিরিজটি পরিচালনার দায়িত্বে রয়েছেন জয়দীপ মুখোপাধ্যায়। এবার আগের চেয়ে আরও মজাদার হবে একেনবাবুর ছদ্মবেশগুলি।

  • ডাইনি

আবার মিমি চক্রবর্তী ফিরছেন হইচই-এ। আসছে নতুন ওয়েব সিরিজ 'ডাইনি'। এই সিরিজে দুই বোনকে একটি ডাকিনীতন্ত্রের প্যাঁচে জড়িয়ে পড়তে দেখা যাবে। তারপর কোন দিকে মোড় নেবে গল্প? সেটা জানতে গেলে অপেক্ষা করতে হবে 'ডাইনি'-এর।

  • বিষহরি

এই ওয়েব সিরিজে গল্পে দেখানো হয়েছে নাগপঞ্চমীর উৎসব। যেখানে দেখ যাবে নাগপঞ্চমীর উৎসবের সময় এক নববধূ শতাব্দী প্রাচীণ অভিশাপ নিয়ে তোলেন। আর তারপরই সব ওলটপালট হয়ে যাবে। এই সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে রাজনন্দিনী ও শোলাঙ্কি রায়। একদিকে পরিবারের গোপন সত্যিকে লুকিয়ে রাখতে চাওয়া শোলাঙ্কি। অন্যদিকে, নাগপঞ্চমীর রাতে বহু প্রাচীন একটি শাপের সত্যতা নিয়ে প্রশ্ন করে বসা নববধূ রাজনন্দিনী। নববধূ কি পাবে এই প্রশ্নর জবাব? কাল্পনিক রহস্য মোড়া এই ওয়েব সিরিজ খুব শীঘ্রই আসছে হইচই-এর পর্দায়।

  • রঙ্গিলা কিতাব

আসন্ন উৎসবে বাংলাদেশের দর্শককূলের জন্যও থাকছে হইচই-এর উপহার। আসছে 'রঙ্গিলা কিতাব'। এই ওয়েব সিরিজের মুখ্যভূমিকায় দেখা যাবে মুস্তাফিজুর নুর ও পরিমণিকে। জীবনযুদ্ধ ও একটি ক্রিমিনালের জীবনের গল্প নিয়ে তৈরি হয়েছে এই ওয়েব সিরিজ। ওপাড় বাংলার দর্শকের কাছে এটা কতটা প্রিয় হয়ে ওঠে এখন সেটাই দেখার।

  • নিখোঁজ ২

প্রথম সিজনে সাফল্যের পর আরও তীব্র ও আরও সুগঠিত হয়ে আসছে 'নিখোঁজ ২'। প্রথম সিজেনে হারানো মেয়ে কে কি এই সিজনে খুঁজে পাবে তার মা? এবার এই রহস্যের জট খুলতে পারে এই সিজনেই। এখন শুধুই টোটা রায়চৌধুরী ও স্বস্তিকা মুখোপাধ্যায়ের নতুন ওয়েব সিরিজ 'নিখোঁজ ২'-এর অপেক্ষায় দর্শকবৃন্দ।

  • নিকষ ছায়া

সামনে দীপাবলি। কালিপুজোর আনন্দে মেতে উঠবেন সকলে। তার আগে ঘরে ঘরে পালিত হবে 'ভূত চতুর্দশী'। এবার এই আবহেই আসছে 'নিকষ ছায়া'। 'ভূত চতুর্দশীতে 'পর্ণশবরীর শাপ'-এর দ্বিতীয় ভাগ নিয়ে আসছেন অভিনেতা পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। পর্দার 'নীরেন ভাদুড়ি' চিরঞ্জিৎ চক্রবর্তী। ভূত চতুর্দশীতেই আসছেন পর্দার 'নীরেন ভাদুড়ি' চিরঞ্জিৎ চক্রবর্তী। চিরঞ্জিত চক্রবর্তীর এবারেও থাকছেন সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায়, গৌরব চক্রবর্তী, অনিন্দিতা বসু ও অর্ণ মুখোপাধ্যায় সহ আরও অনেকে।

  • কালরাত্রি

উৎসবের মরশুমে আসছে আরও এক নতুন ওয়েব সিরিজ। 'দেবী'-র জীবনের ওঠাপড়া নিয়েই এগিয়ে যাবে এই ওয়েব সিরিজের রহস্যময় গল্প। এই ওয়েব সিরিজে দেখা যাবে জনপ্রিয় ধারাবাহিক 'মিঠাই' খ্যাত অভিনেত্রী সৌমিতৃষা কণ্ডু।

  • বোহেমিয়ান ঘোড়া

অমিতাভ রেজা চৌধুরী পরিচালিত এই সিরিজে, একজন ট্রাক ড্রাইভারের ভূমিকায় অভিনয় করেছেন মোশারফ করিম। মূলত, এক ট্রাক ড্রাইভারের গল্প নিয়ে আসছে 'বোহেমিয়ান ঘোড়া'। এখানে মুখ্য চরিত্রে দেখা যাবে মোশারফ করিমকে। বাংলাদেশের প্রেক্ষাপটে তৈরি হবে এই গল্প। সবমিলিয়ে হইচই-এ এবার জমজমাট উৎসব।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+