মুম্বইতে বসছেনা ২০২০ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের আসর! নেপথ্যে কোন কারণ

২০২০ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সংগঠিত হচ্ছে না মুম্বইতে। ৬৫ তম ফিল্মফেয়ারের আসর এবার বসতে চলেছে উত্তরপূর্বের দেশ অসমের গুয়াহাটিতে।

২০২০ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড সংগঠিত হচ্ছে না মুম্বইতে। ৬৫ তম ফিল্মফেয়ারের আসর এবার বসতে চলেছে উত্তরপূর্বের দেশ অসমের গুয়াহাটিতে। আগামী ১৫ ফেব্রুয়ারি আয়োজতি হতে চলেছে বলিউডের এই সবচেয়ে বড় ফিল্ম অ্যাওয়ার্ড শো।

মুম্বইতে বসছেনা ২০২০ সালের ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের আসর! নেপথ্যে কোন কারণ

প্রসঙ্গত, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডের আয়োজন করে টাইমস গ্রুপ। আর সেই টাইমস গ্রুপের একটি অংশ ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়ার সঙ্গে অসম সরকারের একটি মৌ স্বাক্ষরিত হয়েছে। সেই চুক্তি অনুযায়ীই এবার মুম্বইয়ের বদলে অসমের গুয়াহাটিতে আয়োজিত হচ্ছে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।

অসম সরকারের দাবি এই চুক্তির ফলে এশিয়ার সবচেয়ে বড় ফিল্ম ইন্ডাস্ট্রি বলিউডের সঙ্গে অসমের একটি গাঁটছড়া বাঁধা সম্ভব হল। উল্লেখ্য, অসমে বিজেপি সরকার আসার পর থেকেই বলিউডের সঙ্গে রাজ্যের সম্পর্ক স্থাপনে আগ্রহী ছিলেন সেখানের মুখ্যমন্ত্রীসর্বানন্দ সোনোয়াল।

উল্লেখ্য, আশির দশক থেকেই অসম বলিউডকে বিভিন্ন ভাবে সমৃদ্ধ করেছে। ফারুক শেখের 'এক পল ' ছবির শ্যুটিং থেকে জাতীয় পুরস্কার প্রাপ্ত 'দমন', আর হালফিলের ছবি 'রঙ্গুন' শ্যুট হয়েছে অসমে। আর এবার গোটা বলিউড আসতে চলেছে এই উত্তরপূর্বের এই রাজ্যে। উপলক্ষ্য ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+