মল্লিকা শেরাওয়াত থেকে রাধিকা আপ্তে, বলিউডে যে সব নায়িকারা কাস্টিং কাউচের শিকার হয়েছেন
বলিউডে কাস্টিং কাউচ এই বিষয় নিয়ে চর্চা সর্বদাই তুঙ্গে থাকে এবং বিগত কয়েক দশক ধরে এ সংক্রান্ত খবরও সামনে আসছে। কাস্টিং কাউচে কী ধরনের ভয়ানক ও হতচকিত করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে তার অভিজ্ঞতা নিয়ে একাধিক বি-টাউন অভিনেত্রী মুখ খুলেছেন। মল্লিকা শেরাওয়াত থেকে শুরু করে রাধিকা আপ্তে সহ একাধিক নায়িকার কাস্টিং কাউচের অভিজ্ঞতা হয়েছে। আসুন জেনে নিই কোন কোন অভিনেত্রীকে এই কাস্টিং কাউচের মুখোমুখি পরতে হয়েছে।

মল্লিকা শেরাওয়াত
বলিউডে হট অ্যান্ড হ্যাপেনিং অভিনেত্রী হিসাবে পরিচিত মল্লিকা শেরাওয়াত। তাঁর বোল্ডনেস ও সাহসীকতার নিদর্শন দর্শকরা একাধিক সিনেমায় দেখতে পেয়েছেন। তবে 'মার্ডার' গার্ল মল্লিকাও কাস্টিং কাউচের শিকার হয়েছিলেন। মল্লিকা এক সাম্প্রতিক সাক্ষাৎকারে বলিউডের নোংরা দিকটি তুলে ধরেছেন। অভিনেত্রী বলেছেন, 'আমি আপোস করতে রাজি ছিলাম না বলে বলিউডের কোনও এ-তালিকাভুক্ত অভিনেতা আমার সঙ্গে কাজ করতে চাইতেন না। এটা খুবই সহজ, অভিনেতারা সেই সব নায়িকাদেরই পছন্দ করবে যাদেরকে তারা নিয়ন্ত্রণ করতে পারবে এবং যারা আপোস করবে। কিন্তু আমি তেমন নই, আমার ব্যক্তিত্বও তেমন নয়।'

কঙ্গনা রানাওয়াত
এক সংবাদমাধ্যমে বলিউডের কাস্টিং কাউচ নিয়ে সরব হয়েছিলেন জাতীয় পুরস্কার জয়ী অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত। তিনি বলেন, 'আমি এটা বলছি না যে সবাই একই ধরনের। কিন্তু আমার যাদের সঙ্গে পরিচয় হয়েছিল, এ তালিকা, বি তালিকা, বড় বড় সুপারস্টারদের একটি মেয়ের থেকে আশা ছিল যে সেটে সে স্ত্রীয়ের মতো আচরণ করুক। এটা ইন্ডাস্ট্রির বড় সত্য।'

রাধিকা আপ্তে
কাবালি অভিনেত্রী রাধিকা আপ্তেও কাস্টিং কাউচের শিকার হয়েছেন। তিনি জানান দক্ষিণের এক অভিনেতা হোটেল রুমের ফোনে তাঁকে ফোন করে ফ্লার্টিং করছিলেন। রাধিকা জানান, 'আমাকে বলা হয়েছিল যে একটি বলিউডে একটি সিনেমা তৈরি হচ্ছে এবং আমি নির্মাতাদের সঙ্গে বৈঠক করতে হবে। আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আমি সেই ব্যক্তির সঙ্গে শুতে পারব কিনা। আমি হেসেছিলাম এবং বলেছিলাম আপনি নরকে যান।'

চিত্রাঙ্গদা সিং
বলিউড অভিনেত্রী চিত্রাঙ্গদা সিং বি-টাউনে কাস্টিং কাউচের অস্তিত্ব স্বীকার করেছেন এবং এই বোল্ড অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন যে তাঁর মডেলিং থেকে বলিউডে কেরিয়ার গড়ার সময় এরকম একাধিক ব্যক্তির মুখোমুখি তাঁকে হতে হয়েছে। তবে চিত্রাঙ্গদা এও জানান যে বলিউড এমন একটৈ জায়গা যেখানে কাউকে জোর করা যায় না এবং এমন অনেকেই রয়েছেন যারা অভিনেত্রীদের সম্মান করেন।

তিসকা চোপড়া
তারে জমিন পর অভিনেত্রী তিসকা চোপড়া কাস্টিং কাউচের সম্মুখীন হয়েছিলেন। এক পরিচালকের ফাঁদে পড়ে গিয়েছিলেন অভিনেত্রী কিন্তু সময় থাকতে থাকতে তিনি বেরিয়ে আসতে সফল হন।

সুরভিন চাওলা
সুরভিন চাওলা কিছুদিন আগে আরজে সিদ্ধার্থ কাননের সঙ্গে কথোপকথনে কাস্টিং কাউচ নিয়ে অনেক গোপন কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, তিনি যখন টেলিভিশন থেকে বলিউডে কেরিয়ার গড়তে যান সেই সময় তিনি কাস্টিং কাউচেরও মুখোমুখি হয়েছিলেন। অভিনেত্রীর কাছে এক পরিচালক তাঁর শরীরের প্রত্যেকটি অঙ্গের মাপ জানতে চেয়েছিল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications