বলিউডে ফের খুশির হাওয়া! মা হতে চলেছেন বিপাশা বসু, শীঘ্রই ঘোষণা করবেন দম্পতি
বলিউডে ফের খুশির খবর। এবার মা হতে চলেছেন অভিনেত্রী বিপাশা বসু। বিপাশা ও করণ সিং গ্রোভার তাঁদের প্রথম সন্তানকে স্বাগত জানাতে চলেছেন। বিশেষ সূত্রের খবর, শীঘ্রই এই তারকা দম্পতি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। প্রসঙ্গত, কিছুদিন আগেই অভিনেত্রী আলিয়া ভাট ও রণবীর কাপুর তাঁদের প্রথম সন্তান আসার খবর ঘোষণা করেছেন। এর আগে সোনম কাপুরও তাঁর মা হওয়ার খবর সোশ্যাল মিডিয়ায় জানিয়েছিলেন।

বি-টাউনে বিপাশা ও করণ সিং গ্রোভারের প্রেম কাহিনী বেশ চর্চিত। এই দুই তারকা ২০১৫ সালে ভূষণ প্যাটেলের ভৌতিক সিনেমা 'অ্যালোন' একসঙ্গে করেন। এই সিনেমার শুটিং চলাকালীন দু'জনের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং ২০১৬ সালে বিপাশা ও করণ বিয়ে করে নেন। বিয়ের প্রায় ৬ বছরের মাথায় বিপাশা মা হতে যাচ্ছেন। সূত্রের খবর, তারকা দম্পতি দারুণ খুশি এই খবরে এবং তাঁরা শীঘ্রই যে অভিভাবক হবেন তা ভেবেই আনন্দিত।
বিপাশা ও করণ একে-অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করতে কখনও কার্পণ্য বোধ করেননি। বিভিন্ন অনুষ্ঠানে তাঁরা নিজেদের প্রেমকে জাহির করেছেন। বিপাশা ও করণের ভালোবাসা সোশ্যাল মিডিয়ায় মাঙ্কিলাভ বলে পরিচিত। তবে দিল মিল গয়ে অভিনেতা করণ সিং গ্রোফারের এটা তৃতীয় বিয়ে। এর আগে দু'টি অসফল বিয়ের পর করণ বিপাশাকে বিয়ে করেন। অপরদিকে বিপাশারও একাধিক সম্পর্ক ছিল। শেষ সম্পর্ক ছিল জন আব্রাহামের সঙ্গে। পরে এই সম্পর্ক ভাঙার পরই বিপাশা করণের সঙ্গে ডেট শুরু করেন। বিপাশা ও করণ দু'জনেই যে ফিটনেস ফ্রিকার তা তাঁদের শরীর দেখলেই বোঝা যায়।
কাজের দিক দিয়ে করণ জোহরকে শেষবারের মতো দেখা গিয়েছিল কুবুল হ্যায় ২.০ ওয়েব সিরিজে সুরভি জ্যোতির সঙ্গে। অন্যদিকে বিপাশা মিনি সিরিজ ডেঞ্জারস-এ কাজ করেছিলেন। বহু বছর আগেই বিপাশা নিজেকে বলিউড থেকে গুটিয়ে নেন।












Click it and Unblock the Notifications