স্বামীকে উচিৎ শিক্ষা দেবেন আলিয়া ভাট! মুক্তি পেল ‘‌ডালিংস’‌–এর ট্রেলার

যেদিন থেকে আলিয়া ভাট তাঁর নিজের প্রযোজনা সংস্থার প্রথম সিনেমার কথা ঘোষণা করেছেন, ভক্তরা অধীর আগ্রহে তার জন্য অপেক্ষা করে রয়েছেন। '‌ডার্লিংস'‌-এর টিজার মুক্তির পর থেকেই এই সিনেমার ট্রেলারের জন্য উৎসুকতা আরও বেড়ে গিয়েছিল দর্শকদের মধ্যে। সপ্তাহের প্রথমদিনই মুক্তি পেল '‌ডার্লিংস'‌ সিনেমার ট্রেলার। নেটফ্লিক্সে ৫ অগাস্ট থেকে স্ট্রিমিং হবে এই সিনেমাটি।

মুক্তি পেল ডার্লিংস ট্রেলার

মুক্তি পেল ডার্লিংস ট্রেলার

ট্রেলার দেখেই বোঝা গিয়েছে যে শেফালি শাহ ও আলিয়া ভাট মা-মেয়ে এবং বিজয় বর্মা নেগেটিভ চরিত্রে রয়েছেন। এই সিনেমায় আলিয়ার একেবারে নতুন অবতার দেখা গিয়েছে। '‌ডার্লিংস'‌-এর ট্রেলার মুক্তি পেতেই হু হু করে ভিউজ বাড়তে থাকে এই ট্রেলারের।

ডার্লিংস–এর ট্রেলার

প্রযোজক হিসাবে ডার্লিংস আলিয়া ভাটের প্রথম ছবি। ছবির ট্রেলার দেখেই বোঝা গিয়েছে এই ট্রেলার দর্শকদের মনে কৌতুহল জাগাবে এবং প্রত্যেকটি অভিনেতা তাঁদের সেরাটা দিয়েছে তা ট্রেলার দেখেই স্পষ্ট। ট্রেলারে দেখা গিয়েছে, আলিয়ার স্বামী, বিজয় বর্মা নিখোঁজ। আলিয়া তাঁর মা শেফালি শাহকে নিয়ে পুলিশের কাছে যান নিখোঁজ ডায়েরি করতে। তবে ট্রেলার দেখে এটা স্পষ্ট বোঝা যাবে যে আলিয়া ভাট তাঁর স্বামীকে উচিৎ শিক্ষা দিতে চান এবং যেরকম তাঁর সঙ্গে স্বামী আচরণ করেছে সেই একই আচরণ আলিয়া স্বামীর সঙ্গেও করতে চান। এই ট্রেলার শেয়ার করে আলিয়া লিখেছেন, '‌প্রযোজক হিসাবে আমার প্রথম ছবি। তাই উত্তেজিত, নার্ভাস, থ্রিল ও আবেগঘন হয়ে গিয়েছি এটা আপনাদের সঙ্গে শেয়ার করে।' এই সিনেমাটি চার্ক কমেডির ওপর ভিত্তি করে তৈরি হয়েছে। ‌

মা হতে চলেছেন আলিয়া ভাট

মা হতে চলেছেন আলিয়া ভাট

এই ছবির ঘোষণার পর থেকে আলিয়ার জীবনে ঘটে গিয়েছে বেশ কিছু বড় খবর। এ বছর এপ্রিলে বিয়ে করেন রণবীর কাপুর ও আলিয়া ভাট। শুধু তাই নয়, মা হতে চলেছেন আলিয়া। এই খবর তিনি নিজেই সোশ্যাল মিডিয়াতে জানিয়েছেন। উপরন্তু আলিয়া ভাট হলিউডেও তাঁর প্রথম সিনেমা করতে চলেছেন। যার শুটিং সেরে তিনি সম্প্রতি ফিরেছেন। আগামী ৫ অগাস্ট নেটফ্লিক্সে স্ট্রিমিং হবে '‌ডার্লিংস'‌। এই সিনেমায় আলিয়া ভাটের সঙ্গে প্রযোজনার দায়িত্বে রয়েছেন গৌরী খান।

আলিয়ার অন্যান্য ছবি

আলিয়ার অন্যান্য ছবি

'‌ডার্লিংস'‌-এর পাশাপাশি আলিয়া ভাটকে দেখা যাবে পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের '‌ব্রহ্মাস্ত্র'‌তে। যেখানে প্রথমবার আলিয়া ও রণবীর কাপুর জুটি বাঁধতে চলেছে। ৯ সেপ্টেম্বর এই সিনেমাটি মুক্তি পাবে সিনেমা হলে। অন্যদিকে করণ জোহরের সিনেমা রকি অউর রানী কি প্রেম কাহানিতে আলিয়া ভাটকে দেখা যাবে রণবীর সিংয়ের সঙ্গে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+