বিশ্ব বাইসাইকেল দিবস: নিয়মিত সাইকেল চালানো শরীরের জন্য কতটা উপকারী, জানুন
সাইকেল চালাতে কমবেশি সকলেই ভালোবাসেন। স্কুল, কলেজ থেকে পড়তে যেতে কিংবা কাজে যেতে মধ্যবিত্ত পরিবারের সকলেই বেছে নেন সাইকেলকে। সাইকেল চালালে শরীরও ফিট থাকে। কমে হার্ট অ্যাটাকের ঝুঁকি।
পেশি মজবুত হয়। সেই সঙ্গে ওজনও নিয়ন্ত্রনে থাকে। প্রতিবছর সকলে জুন মাসের ৩ তারিখ 'বিশ্ব বাই সাইকেল দিবস’ পালন করে থাকেন। নিত্যদিন সাইকেল চালালে শরীরের কী কী উপকার হয়, জানুন।

- ওজন নিয়ন্ত্রণে থাকবে
যদি আপনি নিত্যদিন সাইকেল চালান তাহলে কিন্তু আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে। এতে খুব সহজেই আপনার শরীর থেকে ক্যালোরি পুড়বে। গবেষণায় দেখা গেছে, যদি আপনি এক ঘন্টা সঠিকভাবে সাইকেল চালান, তাহলে শরীর থেকে চারশো থেকে এক হাজার ক্যালোরি ঝরবে।
- হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে
যে ব্যক্তি নিত্যদিন সাইকেল চালান, তাঁর কার্ডিওভাসস্কুলার রোগের ঝুঁকি অনেক কম। এমনকি উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন না সেই ব্যক্তি। হার্ট ভালো থাকে। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে। শরীরকে পুরোপুরি ফিট রাখতে আপনিও ভরসা রাখতে পারেন সাইকেল চালানোর ওপর।
- শ্বাসকষ্টের সমস্যা কমবে
সাইকেল চালানো স্বাস্থ্যের জন্য ভালো। তবে নিয়মিত সাইকেল চালালে ফুসফুস ভালো থাকে। শরীরে বাড়বে শক্তিও। অক্সিজেন ভালোভাবে নিতে পারবেন। শ্বাস প্রশ্বাস ভালোভাবে নিতে পারবেন। শ্বাসকষ্টের সমস্যায় ভুগবেন না আপনি। আপনার পেশী মজবুত হবে। মানসিকভাবে সুস্থ থাকতে নিয়মিত সাইকেল চালানো সকলেরই দরকার।
- কোলেস্টেরলের মাত্রা বাড়বে না
সাইকেল চালানো এমন এক ধরনের ব্যায়াম, যা আপনাকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখতে সাহায্য করবে। যদি আপনি রোজ সাইকেল চালান তাহলে আপনার শরীরে কোলেস্টেরলের মাত্রাও বাড়বে না।
- স্ট্রোকের ঝুঁকি কমবে
সাইকেল নিয়মিত চালালে আপনার আলস্য ভাব কেটে যাবে। স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমবে। সেই সঙ্গে আপনার খিদেও বাড়বে। আপনি সকল কাজেই এনার্জিও পাবেন।
- আত্মবিশ্বাস বাড়বে
সাইকেল যিনি চালান তার লক্ষ্য থাকে রাস্তায়। আর এই কারণে তার একাগ্রতা এবং সচেতনতা বৃদ্ধি পায়। মানসিক চাপ কমে। বিষণ্ণতার মতন সমস্যাগুলি কেটে যায় তার। আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকে।












Click it and Unblock the Notifications