Sapodilla Benefits: মিষ্টি এই ফল খেয়ে কমান মানসিক চাপ, শীতে রেহাই পান সর্দি-কাশি থেকে
Sapodilla Benefits: সবেদা খেতে আমরা কমবেশি সকলেই ভালোবাসি, আবার অনেকেই কিন্তু এই মিষ্টি ফল খেতে একদমই পছন্দ করেন না, শীতকালে যদি আপনি এই ফল রোজ খেতে পারেন তাহলে আপনিও নীরোগ থাকতে পারবেন। এটি স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এর স্বাদও কিন্তু অসাধারণ। এই ফলকে অনেকে চিকু বলেও চেনেন। সবেদাকে ইংরেজিতে বলে সাপোডিলা, একে সাপোটা বলে থাকেন অনেকেই। এই ফলে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে।
তাছাড়া এতে প্রচুর পরিমাণে অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য থাকে। যে কারণে ক্যানসারের মতন মারণ রোগ কমাতেও পারে এই সবেদা। তাছাড়া এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, যা আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমাতে পারে। শীতকালে নিত্যদিনই খাদ্য তালিকায় আপনিও রাখতে পারেন সবেদা। দেখুন এর স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে।

- হজমের সমস্যা কমবে
যদি আপনার খাবার হজম করতে অসুবিধা হয় বা হজমের সমস্যা থাকে তাহলে আপনিও নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন সবেদা, কারণ এটিতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে । তাই এটি খেলে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা থাকবে না। খাবার ভালো হজম হবে, অন্ত্র ভালো থাকতে সাহায্য করে একটি সবেদা।
- মানসিক চাপ কমবে
সবেদাতে যে প্রচুর পরিমাণে অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্য থাকে। গবেষণায় দেখা গেছে, যারা প্রচুর খিটখিটে বা বাতের সমস্যায় ভুগছেন বা মানসিক চাপে ভোগেন তা থেকে মুক্তি পেতে আপনি সবেদা খেতে পারেন।
- সর্দি-কাশি থেকে মুক্তি পাবেন
শীতকালে সকলেই সর্দি-কাশি, ঠান্ডা জ্বরে ভোগেন আর এগুলি থেকে মুক্তি পেতে একটি করে সবেদা খেতে পারেন। এমনকি বুকে যদি পুরনো কফ থাকে তাও কিন্তু খুব সহজে বের হবে।
- হাড় মজবুত থাকবে
হাড় মজবুত রাখতে নিত্যদিন একটি করে সবেদা খাওয়া সকলের জন্যই খুব ভালো, এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন থাকে। তাছাড়াও থাকে ফাইবার। যা আপনার হার্টের জন্য খুব ভালো। এটি খেলে আপনার হার সহজে ভেঙে যাবে না। তাছাড়াও থাকে জিঙ্ক, ম্যাঙ্গানিজ।
- শক্তি পাবেন
অ্যান্টিঅক্সিডেন্টের সমৃদ্ধ সবেদা খেলে শক্তি পাবেন। গ্লুকোজের মাত্রার ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে এটি। এটি খেলে আপনি কোনও কাজে তেমন ক্লান্ত হয়ে পরবেন না। উদ্যমের সঙ্গে সবসময় কাজ করতে পারবেন।
- ত্বক ও চুল উজ্জ্বল হবে
সবেদাতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, আপনার ত্বক ও চুল ভালো রাখতে সাহায্য করবে। তাই শীতকালে শরীর সুস্থ রাখতে এবং নীরোগ রাখতে নিত্যদিন খান সবেদা।












Click it and Unblock the Notifications