Weight Loss Tips: ডায়েট করেও কমছে না ওজন, ভরসা রাখুন এই মশলা দেওয়া চায়ে
Weight Loss Tips: আমরা সকলেই ওজন কমাতে চাই অর্থাৎ ওজন কমিয়ে লাস্যময়ী ফিগার ধরে রাখতে চাই, তবে নিত্যদিন অনেক ডায়েট মেনে চলা থেকে প্রচুর পরিমাণে ব্যায়াম, জিম করার পরেও অনেকেরই কিন্তু ওজন সহজে কমে না।
যদি আপনারাও এমন অসুবিধার সম্মুখীন হন বা দ্রুত ওজন কমাতে চাইলে এই তিন ধরনের মশলা দিয়ে রোজ করে চা খান। নিত্যদিন এভাবে চা খেলে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকবে, শুধু তা কিন্তু নয়, এতে কিন্তু আপনারা ডায়াবেটিসের সমস্যা থেকেও মুক্তি পাবেন। কী কী মশলা দিয়ে চা করে খাবেন, দেখুন।

- আদা চা
ওজন নিয়ন্ত্রণে রাখতে নিত্য দিন আদা দিয়ে চা খান। আদা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী। এতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। প্রতিদিন আদা যা খেলে ওজন কমবে। তাছাড়াও যদি আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান, তাহলেও নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন নিত্যদিন আদা চা। আদা চা বানাতে আপনি আদা প্যানে ফুটিয়ে তাতে হলুদ, তুলসী পাতা মিশিয়ে কিছুক্ষণ ফোটান, তারপর তা ছেঁকে নিন, তারপর এটি খাবেন।
- দারচিনি চা
যদি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান তাহলে সকালবেলা ঘুম থেকে উঠেই দারচিনি দেওয়া চা খেয়ে নিন। দারচিনিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, এটি ওজন কমানোর সঙ্গে সঙ্গে আপনার রক্তে শর্করার মাত্রাও নিয়ন্ত্রণে রাখবে। তাছাড়াও এতে প্রচুর পরিমাণে অ্যান্টি ইনফ্লামেন্টরি বৈশিষ্ট্য থাকে। এটি কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রনে রাখতেও সাহায্য করবে। একটি প্যানে প্রথমে জল ঢালুন, তাতে সামান্য দারচিনি দিন। তারপর এটি ভালোভাবে ফুটিয়ে নিন, তারপর সামান্য লেবুর রস, মধু মেশান, এটি খেলে আপনার ওজন হু হু করে কমবে।
- জিরে দিয়ে চা
জিরে দিয়ে চা করে খেতে পারেন, জিরে দিয়ে চা করে খেলে আপনার হজম শক্তি বাড়বে। জিরে শুধু যে ওজন কমানোর জন্য কাজে লাগে তা কিন্তু নয়, পেট ব্যথা, ডায়রিয়া, বদ হজম থেকেও মুক্তি দিতে পারে জিরে। তাই আপনি খেতে পারেন এই মশলা দিয়ে চা। চা পাতা দিয়েছে ছেঁকে নিন, তারপর সেই চায় মধুদিন। এটি খেলে আপনার মেটাবলিজম বাড়বে এবং ওজনও দ্রুত কমবে।












Click it and Unblock the Notifications