Skin Care Tips: পুজোর আগেই ত্বকে উজ্জ্বলতা ফিরিয়ে আনতে রোজ খান এই জুসগুলি
পুজো আসতে আর বেশি দিন বাকি নেই, তার আগেই চুল থেকে ত্বক সুন্দর করতে শুরু করে দিয়েছেন প্রায় সকল মহিলারাই। না হলে কি আর ফ্যাশন করা যায় বলুন! যদি আপনিও আপনার ত্বকের বিশেষ যত্ন নিতে চান এবং ত্বককে আরোও সুন্দর রাখতে চান তাহলে ঘরের ঘরে থাকা এই জুস খেয়েই আপনি আপনার ত্বককে সুন্দর রাখতে পারেন। তাহলে খাদ্য তালিকায় কী কী জুস রাখবেন, দেখুন
এই জুসগুলি আপনি যদি রোজ খান তাহলে কিন্তু আপনার ত্বক খুব সুন্দর থাকবে, সেই সঙ্গে থাকবে উজ্জ্বলও। এগুলি খেলে আপনি মোটা হবেন না ওজন নিয়ন্ত্রণে থাকবে।

বিটের জুস
বিটের জুস ত্বকের জন্য খুবই উপকারী, কারণ এই জুসে প্রচুর পরিমাণে পটাশিয়াম, আয়রণ, ম্যাঙ্গানিজ, ভিটামিন সি, ভিটামিন বি, মতন পুষ্টিগুণ থাকে। যে ব্যক্তি নিত্যদিন বিটের জুস খান তার ত্বক খুব ভালো থাকে। শুধু তাই নয়, যদি আপনার শরীরের রক্তাল্পতা থাকে তাও কিন্তু খুব দ্রুতই দূর হবে। সেই সঙ্গে পেট ভালো রাখতেও এই জুসের জুরি মেলা ভার।
কমলালেবুর জুস
কমলা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, ভিটামিন সি জাতীয় খাবার খেলে ত্বক ভালো থাকবে। চুল ভালো থাকে। সেইসঙ্গে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। এটি আপনার স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাই যদি আপনার মুখের দাগ থাকেম ব্রণ থাকে বা বলিরেখা থাকে তাও দ্রুত কমাতে সক্ষম এই কমলা লেবুর জুস।
গাজর
গাজর মূলত শীতকালীন সবজি, তবে বারো মাসই কিন্ত গাজর পাওয়া যায় বাজারে। গাজরে প্রচুর পরিমাণে ভিটামিন এ, কে, সি, পটাশিয়াম, ফাইবার, ক্যালসিয়াম, আয়রন থাকে । তাই আপনি যদি নিত্যদিন গাজরের রস সকালবেলা খালি পেটে একবার খেতে পারেন তাহলে আপনার ত্বক উজ্জ্বল হবে। সেই সঙ্গে চকচক করবে। তাছাড়াও গাজরে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট, যা খুবই উপকারী আপনার শরীরের জন্য।

আপেল
আপেলে পেকটিন নামক একপ্রকার উপকারী ফাইবার থাকে, এটি যদি আপনি নিত্যদিন খান তাহলে আপনার ত্বক যে শুধু উজ্জ্বল হবে তা কিন্তু নয়। ক্যানসারের মতন মারণ রোগের ঝুঁকিও কমবে। সেইসঙ্গে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস কমাতেও সক্ষম। হার্ট ভালো রাখতে আপেল খান। যদি আপনি নিত্যদিন একটি করে আপেল খেতে পারেন তাহলে আপনার রক্ত শরীরে অনেকটাই বাড়বে।
শশার জুস
শরীরকে ডিহাইড্রেড রাখতে আপনি নিত্যদিন শশার জুস খেতে পারেন। এটি আপনার শরীরকে কখনোই ডিহাইড্রেড হতে দেবে না। সেইসঙ্গে ত্বককে সবসময় উজ্জ্বল রাখবে। ত্বক ভালো রাখতে শরীরের জলের মাত্রা ঠিক রাখা দরকার।
টম্যাটো
ট্ম্যাটোতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, লাইকোপিন, পটাশিয়াম থাকে। তাই ট্ম্যাটোর জুস আপনি যদি রোজ খান আপনার বড় কোনও রোগের ঝুঁকি থাকবে না, সেইসঙ্গে ত্বকও ভালো থাকবে। চুলও মাথার পড়ে যাবে না।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications