Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Prostate Cancer: প্রোস্টেট ক্যানসারের প্রাথমিক লক্ষণগুলি সম্পর্কে, জানুন

বর্তমান সময়ে ক্যানসারে আক্রান্তের সংখ্যা হু হু করে বাড়ছে। ক্যানসার শরীরের যেকোন জায়গাতেই হতে পারে। তবে পুরুষেরা কিন্তু বেশিরভাগই প্রোস্টেট ক্যানসারের সমস্যায় ভোগেন। যদি এই ক্যানসার প্রাথমিক স্তরে ধরা পড়ে তাহলে ভয় থাকে না, তবে চিকিৎসকের পরামর্শ মেনে ওষুধ খেলে ঠিক হয়ে যায় অনেক সময়ে। তবে যদি এই রোগ শেষ পর্যায়ে ধরা পড়ে তাহলে কিন্তু তা মারাত্মক আকার ধারণ করে, তখন ক্যানসার রোগীকে বাঁচানো অসম্ভব হয়ে পড়ে চিকিৎসকদের কাছে।

চিকিৎসকদের মতে, ৫০ বছর পেরোলেই এই অসুখের প্রবণতা হু হু করে বাড়তে থাকে। পিএসএ টেস্ট এই দ্বারা এই রোগ ধরা যায়, তবে এই রোগের প্রাথমিক লক্ষণ গুলি জানা থাকলে আপনি আগে থেকেই সচেতন হতে পারবেন।

Prostate Cancer

প্রসাব করতে অসুবিধা হয়

যারা প্রোস্টেট ক্যানসারে আক্রান্ত হন তার প্রসাব নিয়ন্ত্রণে রাখার সমস্যা দেখা দেয়। তাঁরা প্রস্তাব ধরে রাখতে পারেন না। আবার প্রসাব পেলে তিনি সঠিকভাবে বাথরুম করতে পারেন না। এই রোগ যে ব্যক্তির হয় তার মূত্রথলির প্রোস্টেট গ্রন্থির আয়তন হুহু করে বাড়তে থাকে

প্রসাব দিয়ে রক্ত বেরিয়ে যায়

এমন অনেকে রয়েছেন, যারা প্রোস্টেট ক্যানসারে ভোগেন তাদের প্রসাব দিয়ে রক্ত বেরিয়ে আসার সম্ভাবনা থাকে এবং প্রস্তাবের জায়গায় যন্ত্রণা অনুভব হয়। কখনোই এটি উপেক্ষা করবেন না, দ্রুত চিকিৎসকের কাছে যাবেন। এটি কিন্তু পোস্টেড ক্যানসারের আরেকটি লক্ষণ।

Prostate Cancer

শরীর ক্লান্ত হয়ে যায়

যদি আপনার শরীর ক্রমশক ক্লান্ত হতে থাকে, সঠিক পরিমাণে খাওয়া দাওয়া করার পরও আপনার শরীর ক্রমশ ক্লান্ত হয়ে যাচ্ছে, এমন হয় তাহলে দেরই না করে ডাক্তারের কাছে যান।

ওজন কমে যায়

আবার অনেক সময় দেখা যায়, এমন অনেক ব্যক্তিরা রয়েছেন যাদের ওজন হু হু করে কমতে থাকে কোন কারণ ছাড়াই। তারা সঠিক পরিমাণে খাওয়া দাওয়া করার পরেও তাদের ওজন প্রচুর পরিমাণে কমছে। এটিও কিন্তু প্রোস্টেট ক্যানসারের আরেকটি লক্ষণ।


পিঠ- কোমরে ব্যথা

পিঠ ও কোমরে অসহ্য যন্ত্রণা অনুভব হয়, বিশেষজ্ঞরা বলছেন, পিঠের নিচের দিকে, কোমরে, নিতম্ব, কুঁচকি ব্যথা হলে সেটি এড়িয়ে না যাওয়াই ভালো। এটি প্রোস্টেট ক্যানসারের আরেকটি লক্ষণ, বিশেষত এগুলি বয়স্ক ব্যক্তিদের ক্ষেত্রেই বেশি হয়ে থাকে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+