Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

জামাইষষ্ঠীতে জামাইয়ের শেষ পাতে থাকুক রসগোল্লা, রসমালাই থেকে দই, কীভাবে বানাবেন

জামাইষষ্ঠীতে জামাইদের পাতে পড়ে পঞ্চব্যঞ্জন। আর যার জন্যও শাশুড়িরা আগে থেকেই ভেবে রাখেন কীভাবে তাঁর জামাইদের আদর, যত্ন করবেন। চলতি বছর ১২ জুন বুধবার আড়ম্বরের সঙ্গে শাশুড়িরা পালন করবেন জামাইষষ্ঠী। এদিন বিশেষত শাশুড়ি ও জামাইদের দিন। এদিন পঞ্চব্যঞ্জন ছাড়াও শাশুড়িরা জামাইদের দেন বিভিন্ন ধরনের মরসুমে ফল, সঙ্গে নানান ধরনের মিষ্টি, দই, সন্দেশ ইত্যাদি।

আপনি আপনার জামাইদের দিতেই পারেন রসগোল্লা থেকে রসমালাই। শেষপাতে দিন দই। রেসিপিগুলো খুব সহজেই আপনি বাড়িতে বানাতে পারেন। তবে দেখুন কীভাবে বানাবেন।

Jamai sasthi

  • রসগোল্লা

প্রথমেই রইল ধবধবে, নরম, তুলতুলে স্পঞ্জের মতন রসগোল্লা বানানোর রেসিপি। রসগোল্লা বিশেষত জামাইষষ্ঠী ছাড়াও যেকোনও অতিথি আপ্যায়নের জন্যেও কিন্তু আপনি বাড়িতে খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন। আর তাছাড়া বাঙালির রসগোল্লার নাম শুনলে জিভে জল আসে বটে। তাই দোকানে না গিয়ে আপনিও বাড়িতে বানান এই পদ্ধতিতে রসগোল্লা।

রসগোল্লা বানাতে লাগবে দুধ, ভিনেগার, চিনি, এলাচ, গোলাপজল। একটি পাত্রে দুধ দিয়ে ভালোভাবে ফোটাবেন। তারপর দুধের ভেতর সামান্য পরিমাণ লেবুর রস দিতে দিয়ে (এক চামচ ভিনেগার দিতে পারেন) ভালোভাবে সেটা ছানা কাটিয়ে নিন। ছানা কেটে গেলে একটা সাদা কাপড়ে আপনি সেই ছানাটা নিয়ে ভালোভাবে চিপে তার থেকে জল বার করে দিন। দেখবেন যেন ছানায় জল না থাকে। তারপরে আলতোভাবে সেই ছানাটা একটা পাত্রের উপর রাখুন।

তারপর গ্যাস ওভেনে একটি হাঁড়ি বসান। বসিয়ে তাতে চার কাপ জল, এক কাপ চিনি, দুটি সাদা এলাচ দিয়ে ভালোভাবে ফোটান। যখন দেখবেন শিরাটা হালকা গাঢ় হয়ে এসেছে তখন ওটা নামিয়ে রাখবেন। তারপর আপনি ছানাকে ভালোভাবে হাত দিয়ে ডোলে মিহি করবেন। তারপরে সেগুলি রসগোল্লার আকারে সেপ দিন।

তারপর আবারও একটি কড়াইতে চিনি দিয়ে আর জল দিয়ে একটি শিরা তৈরি করবেন। এই শিরাটা একটু হালকা করবেন। তাতে আপনার করে রাখা রসগোল্লা দিয়ে ভালোভাবে রসগোল্লাগুলো ফুটিয়ে নেবেন। ফোটানো হয়ে গেলে আপনি আগে থেকে করে চিনির শিরাতে আপনি রসগোল্লা গুলো দিয়ে দেবেন। তারপর এক ঘন্টা ঢেকে রাখবেন। তাহলে একদম পারফেক্ট দোকানের মতন তৈরি হয়ে যাবে রসগোল্লা।

  • রসমালাই

রসমালাই বানাতে লাগবে দুধ, ভিনেগার, গুঁড়ো দুধ, ময়দা, চিনি, বেকিং পাউডার, এলাচগুঁড়ো। প্রথমে এক লিটার দুধ কড়াইতে দিয়ে ভিনেগার দিয়ে ভালোভাবে ছানা কাটিয়ে নিন। তারপর একটি সাদা কাপড়ে সেই ছানাটি দিয়ে জল ঝরিয়ে নিন। তারপর ওই জল ঝরানো ছানায় ময়দা এক চামচ, চিনি, বেকিং পাউডার দিয়ে ভালোভাবে মেখে সেই ছানাটি মসৃণ করুন। তারপর অন্য একটি পাত্রে চিনি, জল দিয়ে ভালোভাবে ফোটাতে দিন। তারপর ছানা থেকে কেটে কেটে রস মালাইয়ের মতন চ্যাপ্টা আকৃতির সেপ দিন। তারপর গ্যাসে হাই ফ্লেমে ১০মিনিট ওগুলোকে ফোটান। তারপর গ্যাস বন্ধ করে দিন।

তারপর অন্য একটি পাত্রে দুধ নিয়ে ভালোভাবে দুধটাকে জাল দিয়ে ঘন করুন। তাতে দেবেন গুঁড়ো দুধ, চিনি, এলাচ, কেশর দিয়ে ভালোভাবে দুধটাকে ফুটিয়ে বন্ধ করে রাখবেন। তারপর রসগোল্লা গুলো দুধের মালাইতে দিয়ে ফোটাবার পর এক ঘন্টা বন্ধ করে রেখে দিন। তাহলে একদম পারফেক্ট তৈরি হয়ে যাবে রসমালাই।

  • মিষ্টি দই

জামাইয়ের শেষ পেতে দিন মিষ্টি দই। এই লাল মিষ্টি দই কীভাবে বানাবেন আপনি দেখুন। দুধ, চিনি, এলাচ গুঁড়ো, গুঁড়ো দুধ, টক দই হলেই কিন্তু আপনি বানিয়ে ফেলতে পারবেন মিষ্টি দই। প্রথমে আপনি একটি কড়াইতে চিনি দিন। চিনি দিয়ে ভালোভাবে চিনি নাড়তে থাকুন। যতক্ষণ না চিনি থেকে লাল রঙ বেরোচ্ছে ততক্ষণ চিনিটা নাড়বেন। তারপর কড়াইতে দিয়ে দেবেন দুধ। দুধ দিয়ে তাতে দিয়ে দেবেন সামান্য পরিমাণ গুঁড়ো দুধ, আর এলাচ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়তে থাকবেন। যখন দুধটা একটু ঘন হয়ে আসবে ততক্ষণ নাড়বেন। তারপর টক দই নিয়ে একটি পাত্রে টক দই জল ঝরিয়ে নিন। দুধ ঠান্ডা হলে দিয়ে দেবেন দই। ভালোভাবে মিশিয়ে নেবেন দুধ আর দই। তারপর ওই দুধটাকে কোনও পাত্রে রেখে গরম তোয়ালে দিয়ে রেখে দিন ৮ থেকে ৯ ঘন্টা। তাহলেই দই জমে যাবে। তারপর ফ্রিজে রেখে আপনি ঠান্ডা ঠান্ডা দই আপনার জামাইয়ের পাতে পরিবেশন করতে পারেন।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+