নারকেলের দুধ দিয়ে চা করে আগে খেয়েছেন কখনও, জানুন উপকারিতা, কীভাবে বানাবেন এই চা
আমাদের দেশে চা প্রেমীর সংখ্যার কিন্তু অভাব নেই। এমন অনেকেই রয়েছেন যারা সবসময় চা খান। কেউ বা খেতে পছন্দ করেন দুধ চা, কেউ বা মশলা চা, কেউ বা গ্রিন টি, আবার কেউ খান লেবু চা। তবে যারা চায়ে দুধ দিয়ে খান সকলেই গরু বা মহিষের দুধ ব্যবহার করে চা খেতে পছন্দ করেন।
তবে আপনি কি জানেন, সয়াবিনের দুধ, বাদামের দুধ, ওটস, নারকেলের দুধ দিয়েও চা হয়। এটা শুধু যে স্বাদে অতুলনীয়। তা কিন্তু নয়। এতে রয়েছে প্রচুর গুণাগুণ। যা হয়তো অনেকেই জানেন না। জানুন নারকেলের দুধ দিয়ে চায়ের গুণাগুণ সম্পর্কে।

- কী কী উপাদান রয়েছে
নারকেলের দুধে রয়েছে অনেক গুণ। এতে রয়েছে লরিক অ্যাসিড, অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টিফাঙ্গাল, অ্যান্টিইনফ্লেমেটরি, ম্যাগনেসিয়াম, আয়রণ, ভিটামিন সি, পটাশিয়াম ও ফাইবার রয়েছে।
- হাইড্রেট
আপনি চা বা কফির বিপরীতে নারকেল দুধের চা করে খেতে পারেন। এতে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট থাকে। যা আপনার শরীরের জন্য খুব ভালো। এটি খেলে আপনার শরীর কখনোই হাইড্রেট হবে না। গরমকালে এই চা খেলে আপনার শরীর সুস্থ থাকবে।
- গ্যাস-অম্বলের সমস্যা কমবে
এমন অনেকেই রয়েছেন যাদের চা খাওয়ার পর গ্যাস, অম্বলের সমস্যার সৃষ্টি হয়। তারা কিন্তু চোখ বন্ধ করে নারকেলে দুধের চা খেতেই পারেন। এতে প্রচুর পরিমাণে ফ্যাটি অ্যাসিড থাকে। যা আপনার হজম শক্তিকে আরও বাড়িয়ে তুলবে। এতে আপনার বদহজম হবে না। পেট ফুলে থাকবে না। অস্বস্তি হবে না পেটে।
- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে
রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে নারকেলের দুধের চায়ের গুরুত্ব অপরিসীম। এতে লরিক অ্যাসিড থাকে। এতে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকে। যদি আপনি ডায়েটে রোজ দুধের চা রাখেন তাহলে কিন্তু আপনার ওজনও নিয়ন্ত্রণে থাকবে। থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাকে ক্রমশ বাড়িয়ে তুলবে।
- ত্বকের জন্য উপকারী
নারকেলের দুধে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ থাকে। যা আপনার ত্বকের জন্য ভালো। তাছাড়াও থাকে ভিটামিন সি, কোলেজেন। এটি আপনার ত্বকের ভেতর থেকে উজ্জ্বল ভাব নিয়ে আসবে। মানসিক চাপ অনেকটাই কমবে।
- কীভাবে বানাবেন এই চা
নারকেলের দুধ দিয়ে চা বানাতে আপনাকে প্রথমে আদা, গোলমরিচ, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা গুঁড়ো করে নিতে হবে। তারপর জল ভালোভাবে ফোটান। তারপর তাতে এই মশলার গুঁড়ো দিয়ে দিন। তারপর ভালোভাবে ফোটান। তারপর নারকেলের দুধ দিন কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চা পাতা এবং সামান্য পরিমাণ চিনি দিন। তারপর এটি খান।
-
সুপ্রতিম সরকার সহ বাংলার ৩ আইপিএসকে তামিলনাড়ুতেই ভোট পর্যবেক্ষক নিয়োগ, অবিলম্বে পৌঁছনোর নির্দেশ কমিশনের -
ফের ব্যাটে 'সৌরঝড়' সূর্যবংশীর, রাজস্থানের কাছে কুপোকাত কোহলির আরসিবি -
আর্টেমিস ২ অভিযানের সফল সমাপ্তি: ঐতিহাসিক চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন মহাকাশচারীরা -
'বিজেপি সংখ্যাগরিষ্ঠতা হারালে ইউসিসি বিল বাতিল করবে তৃণমূল', হুঁশিয়ারি মমতার -
'আমেরিকা পূর্বশর্ত মানলে তাহলেই আলোচনা', ইসলামাবাদে পৌঁছেও কড়া বার্তা ইরানের প্রতিনিধিদের -
কেশিয়াড়ির সভা থেকে ইভিএম কারচুপির আশঙ্কা মমতার, বিজেপির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ -
অনুপ্রবেশকারী ইস্যুতে শাহকে পাল্টা দিলেন অভিষেক, শেখ হাসিনার প্রসঙ্গ তুলে করলেন আক্রমণ -
আশা ভোঁসলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, কিংবদন্তি শিল্পীর দ্রুত আরোগ্য কামনায় ভক্তরা -
হরমুজ প্রণালী থেকে ইরানের মাইন অপসারণ শুরু মার্কিন নৌবাহিনীর -
ভোটদান বা ভোটে লড়া মৌলিক অধিকার নয়, এক রায়ে স্পষ্ট করে দিল সুপ্রিম কোর্ট -
ধ্রুপদী সঙ্গীত থেকে পপ, সব গানেই সাবলীল, কিংবদন্তি আশা ভোঁসলের আট দশকের স্বর্ণালি সঙ্গীত সফর একনজরে -
'অস্ত্র জোগালে ফল ভালো হবে না', ইরানের সঙ্গে শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার মাঝেই চিনকে হুমকি দিয়ে বসলেন ট্রাম্প












Click it and Unblock the Notifications