হিটস্ট্রোকের ঝুঁকি কমানো থেকে গরমে শরীর সুস্থ রাখতে খালি পেটে খান এই ফল
বেল খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যদি আপনি নিত্যদিন গরমে বেল খেতে পারেন, তাহলে কিন্তু আপনার শরীর সুস্থ থাকবে। এই সময় আপনি বেলের শরবত খেতে পারেন। যা খেলে আপনার অন্ত্রও ভালো থাকবে। নিত্যদিন সকালবেলা খালি পেটে বেল খাওয়া খুব ভালো।
এতে শরীর ভালো থাকার পাশাপাশি আপনার বদহজমের ঝুঁকিও কমবে। বেলের শরবত কিন্তু খালি পেটে খাওয়া উপকারী। কোনও ভারী খাবার খাওয়ার পর বেল না খাওয়াই ভালো। এতে উপকারের চেয়ে ক্ষতি হয় বেশি। পেট ভার হয়ে থাকে, আবার অনেকের গ্যাসের সমস্যাও বাড়তে থাকে।

রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়তে থাকবে
বেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন এ, বিটা ক্যারোটিন, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফাইবার, আয়রন, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা হজম ক্ষমতা বাড়াবার পাশাপাশি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে থাকবে। তাই আপনিও নিত্যদিন এই বেল খেতে পারেন।
কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমবে
বেলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা গ্যাস, ডায়রিয়া কোষ্ঠকাঠিন্যের মত সমস্যা কমাতে পারে। খালি পেটে যদি আপনি নিত্যদিন বেল খান, কখনোই আপনার গ্যাস হজমের সমস্যা হবে না।
হিট স্ট্রোকের ঝুঁকি কমবে
গরমকালে বেলের শরবত খাওয়া খুব উপকারী। এটি খেলে শরীর ঠান্ডা থাকে। আবার শরীরের জলের অভাব হয় না। আপনি কি জানেন, হিট স্ট্রোকের ঝুঁকি এড়াতেও আপনি বেল খেতে পারেন।
ফ্যাটি লিভারের ঝুঁকি কমায়
বেলে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা ফ্যাটি লিভারের ঝুঁকি কমায়। কিডনি পরিষ্কার রাখে। এমনকি আপনার শরীর ফিট রাখবে। তাছাড়াও কোষ্ঠকাঠিন্যের ঝুঁকিও কমাতে সাহায্য করে এই ফল।
ডায়াবেটিস রোগীরাও খেতে পারেন
ডায়াবেটিস রোগীরাও কিন্তু বেল খেতে পারেন। তবে যদি আপনার রক্তে শর্করার মাত্রা বেশি থাকে, তাহলে বেল খাওয়ার আগে একবার চিকিৎসকের পরামর্শ নিন।
কীভাবে বানাবেন এই শরবত
বেলের শরবত তৈরি করা খুব সোজা। প্রথমে মাঝখান থেকে বেলকে ভেঙে ফেলুন। তারপরে তার দানাগুলি সরিয়ে নিন। তারপর একটি পাত্র রেখে কিছুটা জল দিয়ে ভালোভাবে বেলটাকে চটকে নিন। তারপর চালুনি দিয়ে ভালোভাবে ছেঁকে নিন। এরপর তাতে আপনি সামান্য মধু কিংবা চিনি গুঁড়ো দিতে পারেন। তারপর ভালোভাবে মিশিয়ে নিন। আধঘন্টা মত ফ্রিজে রেখে দিন। তাহলেই তৈরি হয়ে যাবে আপনার এই বেলের শরবত। যা খেতে কিন্তু অসাধারণ। তাছাড়াও স্বাস্থ্যের জন্য খুব উপকারী।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications