Holi 2025: দোলে বাড়িতে সহজ উপায়ে বানান মন মাতানো দেশি ঠাণ্ডাই

রাত পোহালেই দোল উৎসব। আর এই দিনটির জন্য সকলেই কিন্তু অপেক্ষা করে থাকেন। এদিন সকলেই কিন্তু মন ভরে আবির ও রঙ খেলার পাশাপাশি সকলেই ঠাণ্ডাই খান। আর দোলের দিন এই ঠাণ্ডাই ছাড়া কিন্তু রঙ খেলা একদম জমে না। আবার একটু মিষ্টিমুখ না করলেও কি আর চলে বলুন!

তাই এদিন কিন্তু অনেকেই ফিরনি, রসমালাইও কিন্তু খাবারের তালিকায় রাখেন। আর সেই সঙ্গে গুজিয়া, মিষ্টি, সন্দেশ তো থাকছেই। যদি আপনি খুব সহজে বাড়িতে ঠাণ্ডাই বানাতে চান, তাহলে এই উপায়ে বানাতে পারেন, রইল বানানোর উপায়?

Thandai

জানুন ঠাণ্ডাই বানাতে কী কী লাগবে

  • ৪ গ্লাস দুধ
  • ৪ টেবিল চামচ চিনি
  • ২ টেবিল চামচ বাদাম
  • ১ টেবিল চামচ পোস্ত
  • ১ টেবিল চামচ মৌরি
  • ১ টেবিল চামচ তরমুজের বীজ
  • ১০-১২টি কালো মরিচ
  • ৫-৬টি সবুজ এলাচ
  • ৮-১০টি কাজু বাদাম
  • ১ চা চামচ গোলাপ জল
  • ৮-১০টি জাফরান
  • ১/২ চা চামচ জায়ফল গুঁড়ো
  • ১/২ চা চামচ দারুচিনি গুঁড়ো

কীভাবে বানাবেন

খুব সহজেই আপনি বাড়িতে বানিয়ে নিন ঠাণ্ডাই। প্রথমে বাদাম, পোস্ত, মৌরি, তরমুজ বীজ, কালো গোলমরিচ, এলাচ গুঁড়ো এবং কাজু ২ ঘন্টা জলে ভিজিয়ে রাখুন। তারপর এই ভেজানো উপকরণগুলিতে কিছুটা দুধ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। তারপর ভালোভাবে পেস্ট করে নিন। তারপর ঠান্ডা দুধটি পেস্টটি মিশিয়ে নিন। ভালো করে মিশিয়ে নিন।

তারপর চিনি দিয়ে আরেকবার নেড়ে নিন। এবার এতে গোলাপ জল, জাফরান, দুধ, জায়ফল ও দারুচিনি গুঁড়ো দিন। তারপর মিশ্রণটি একটি চালুনি দিয়ে ছেঁকে নিন। তাহলে তৈরি যাবে ঠাণ্ডাই। তবে এটি ঠান্ডা করার জন্য ফ্রিজে রাখুন কয়েক ঘণ্টা। তারপর এটি ফ্রিজ থেকে বার করে ড্রাই ফুটস ও জাফরান দিয়ে দিন। তাহলেই তৈরি যাবে ঠাণ্ডাই। এটি ছাড়া দোলের দিন জমে না! আপনিও খুব সহজে ঠাণ্ডাই বাড়িতে বানিয়ে নিন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+