Health Tips: শীতকালে ফুসফুস ভালো রাখতে রোজ পাতে রাখুন এই সুপারফুডগুলি

শীতকালে দূষণ কিন্তু একটু বেশি বাড়ে, আর বায়ু দূষণের কারণে ফুসফুসের প্রচণ্ড ক্ষতি হয়। এতে শ্বাস নিতে কষ্ট হয়। সেই সঙ্গে হাঁপানি, নিউমোনিয়া, শ্বাসকষ্টজনিত রোগ দেখা দেয়।

এই সময়ে মানুষের শরীর দুর্বল হয়ে যায়। আর এই সময়ে রোগ প্রতিরোধের ক্ষমতা কমতে থাকে। যদি এই সময় আপনি আপনার ফুসফুসকে সুস্থ রাখতে চান তাহলে এমন অনেক খাবার আছে যেগুলি নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে পারেন আপনিও।

ফুসফুস ভালো রাখতে কী করবেন

আখরোট

আখরোটে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ফাইটোস্ট্রোজেন থাকে, এটি খেলে আপনার রক্তনালী, ফুসফুস ভালো থাকবে। শুধু তাই নয়, হার্ট ভালো রাখতেও সক্ষম, তাই নিত্যদিন আপনি এক মুঠো করে আখরোট খেতেই পারেন।

আদা

আদা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো, এতে আমরা সকলেই কমবেশি জানি। প্রায় প্রত্যেকেরই রান্নাঘরে আদা থাকে। তবে আদা কিন্তু কাশি কমাতেও সক্ষম। যদি পারেন, কাঁচা আদা মাঝে মধ্যে চিবিয়ে খাওয়ার চেষ্টা করুন। এতে আপনার ফুসফুসে কোনও সমস্যা থাকবে না। কোনও সংক্রমণ, ভাইরাস কিন্তু ফুসফুসে অ্যাটাক করতে পারবে না কোনও ভাইরাস।

পালংশাক

যে ব্যক্তি রোজ পালংশাক খান, তাঁর শরীর কিন্তু সুস্থ থাকে। কারণ এতে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন, লুটেইন, ক্লোরোফিল থাকে। এটি খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ে। শুধু তাই নয়, এটি খেলে আপনি এটিতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। যা ফুসফুসের সুস্থ রাখতে সাহায্য করে।

ভিটামিন সি যুক্ত খাবার

ভিটামিন সি যুক্ত খাবার যেকোনোও ব্যক্তির নিত্যদিন খাদ্য তালিকায় রাখা উচিত। ভিটামিন সি খেলে রোগ প্রতিরোধের ক্ষমতা হু হু করে বাড়ে। শুধু তাই নয়, সেই সঙ্গে শরীর সুস্থ থাকে। ত্বক ভালো থাকে, তাই নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন। যেমন- আমলকী, যেকোনও লেবু, যেহেতু এখন শীতকাল পরছে তাই পাতে রাখতে পারেন কমলালেবু।

হলুদ

হলুদে প্রচুর পরিমাণে কারকিউমিন থাকে। এটি খেলে আপনার ক্যানসার রোগের বিরুদ্ধে লড়াই করে। ফুসফুস ভালো রাখতে সাহায্য করে হলুদ। তাছাড়া যদি আপনার পেট ফোলা থাকে, গ্যাস অম্বলের সমস্যা থাকে তাহলে কিন্তু হলুদ ভেজানো জল আপনি খেতে পারেন।

মেথি

ফুসফুস ভালো রাখতে মেথির জুড়ি মেলা ভালো। মেথি খেলে শ্বাসকষ্ট অনেকটাই কমে, আবার আপনি যদি মেথির জল রোজ খান তাহলে আপনার পেট ঠাণ্ডা থাকবে, সেই সঙ্গে শরীর কখনোই ডিহাইড্রেট হবে না।

আপেল

আপেল খাওয়া স্বাস্থ্যের জন্য ভীষণ ভালো। আপেল কিন্তু বারোমাসই বাজারে পাওয়া যায়, আপেলে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ফাইবার, পটাশিয়াম থাকে। এটি খেলে আপনার শরীর সুস্থ থাকার পাশাপাশি ফুসফুস কিন্তু ভালো থাকবে। সেই সঙ্গে যদি আপনার শ্বাসকষ্টের সমস্যা থাকে তা থেকেও মুক্তি পাবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+