বেশি পরিমাণে নুন খেলে হতে পারে মারাত্মক সমস্যা, আগেই সাবধান হোন!
এমন অনেকেই রয়েছেন যারা অতিরিক্ত পরিমাণে নুন খান। বারে বারে তাঁরা খাবারের সঙ্গে কাঁচা নুন খেয়ে থাকেন। তবে এটি খাওয়া কিন্তু শরীরের জন্য একদমই ভালো নয়।
গবেষণায় দেখা গেছে, বেশি পরিমাণে নুন খাওয়া শরীরের জন্য একদমই ভালো নয়। এতে শরীরে সোডিয়ামের পরিমাণ হু হু করে বাড়তে থাকে। নুন খেয়ে শরীরে সোডিয়ামের মাত্রা বেড়ে ১.৮৯ মিলিয়নের বেশি মানুষের মৃত্যু হয়েছে। নুন বেশি খেলে শরীরে কোন কোন সমস্যা হয়, দেখুন।

উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক
সকলেরই প্রায় ডাইনিং টেবিলে নুন রাখেন। কাঁচা নুন না খাওয়াই ভালো। তার কারণ নুন যত খাবেন আপনার শরীরে সোডিয়ামের মাত্রা বাড়তে থাকবে। শরীরে জলের পরিমাণ বাড়তে থাকবে। আর চাপ পড়বে রক্তনালিতেও। যে কারণে উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি ক্রমশ বাড়তে থাকে। তাই আগেই সাবধান হোন।
কিডনির সমস্যা
অতিরিক্ত নুন খেলে কিডনির সমস্যায় হয়। এমনকি কিডনি নষ্ট পর্যন্ত হয়ে যায়। তাই বেশি পরিমাণে নুন খাবেন না।
হাড় দুর্বল হয়ে যায়
যে ব্যক্তি প্রচুর পরিমাণে নুন খান, তাদের হাড় ক্রমশ দুর্বল হতে থাকে। সেইসঙ্গে তাদের শরীরে সোডিয়ামের মাত্রা বাড়তে থাকে। আবার কোমর, হাঁটু, পায়ে ব্যথা শুরু হয়। এতে হাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে।
ঘুমের সমস্যা হবে
যদি আপনি অতিরিক্ত পরিমাণে নুন খান তাহলে আপনার রাতে কখনোই ভালো ঘুম হবে না। আপনার ঘুমের সমস্যা হবে। কাজে তেমন এনার্জি পাবেন না। সব সময় নিজেকে দুর্বল বলে মনে হবে। মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে আপনার।
সারাদিনে কতটা নুন খাবেন?
একজন মানুষের প্রত্যেকদিন পাঁচ গ্রাম নুন খাওয়া উচিত। একদমই তার থেকে বেশি নয় অর্থাৎ সারাদিনে এক চা চামচের বেশি নুন কখনোই খাবেন না। এতে শরীর খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে।
-
তৃণমূলের প্রার্থী তালিকায় চমক থাকতে পারে! বাদ পড়তে পারেন হেভিওয়েটরা -
মধ্যরাতের বদলির পর নতুন দায়িত্ব! মীনাকে ভিন্রাজ্যে পাঠাল কমিশন, নন্দিনীর ক্ষেত্রেও কী একই সিদ্ধান্ত? -
এবার নন্দীগ্রাম ও ভবানীপুর! ২০২৬ ভোটে আবারও মমতার প্রধান চ্যালেঞ্জার শুভেন্দু? কী পরিকল্পনা বিজেপির? -
তারকার ভিড় নেই, তবে পরিবারতন্ত্রের ধ্বজা পরিলক্ষিত তৃণমূলের প্রার্থী তালিকায়, টিকিট পেলেন না মন্ত্রীও -
'আমাদের কারও সাহায্য দরকার নেই'! রণতরী পাঠাতে দেশগুলির 'না', ক্ষুব্ধ ট্রাম্প, আর কী বললেন? -
ধর্মীয় স্বাধীনতা নিয়ে মার্কিন রিপোর্টে তীব্র সমালোচনা, কড়া জবাব দিল নয়াদিল্লি -
আজই তৃণমূলে ফিরলেন পবিত্র, নন্দীগ্রামের ভূমিপুত্রকেই শুভেন্দুর বিরুদ্ধে প্রার্থী করল শাসক দল -
উত্তরবঙ্গে তিন আসনে লড়বে না তৃণমূল, গৌতম দেব শিলিগুড়িতে, প্রার্থী হলেন শিবশঙ্কর, স্বপ্না -
দিনে ভ্যাপসা গরম, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা! কলকাতা সহ বাংলায় আজ কেমন থাকবে আবহাওয়া? জানুন -
ভোটের আগে ফের বড় রদবদল! কলকাতা পুলিশের DC সেন্ট্রাল সরাল নির্বাচন কমিশন, এক ধাক্কায় বদলি ১২ জেলার এসপি -
ইদের আগে কেন তড়িঘড়ি বদলি? নির্বাচন কমিশনকে তোপ দেগে প্রশ্ন তুললেন মমতা -
ছাব্বিশের ভোটে ২২৬-এর বেশি আসনে জিতবে তৃণমূল, আত্মবিশ্বাসী মমতা












Click it and Unblock the Notifications