এই খাবারেই জব্দ উচ্চ রক্তচাপ! হুহু করে নামবে ব্লাড পেসার, আজ থেকেই খান এগুলি

বর্তমান সমাজে উচ্চ রক্তচাপে ভুগছেন এমন রোগী সংখ্যা কিন্তু প্রচুর। সেই তালিকায় রয়েছেন তরুণ তরুণীরাও। অনিয়মিত জীবনযাত্রা, ভুল খাদ্যাভ্যাসের কারণেই উচ্চ রক্তচাপে ভোগেন সকলে।

আর হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে বুকে ব্যথা, মাথা ঘোরা, মাথাব্যথা সম্মুখীন হতে হয় সকলকে। এমনকি এর কারণে হার্ট অ্যাটাকও হতে পারে।

high blood pressure

  • খাওয়া দাওয়া ও জীবনযাত্রা ঠিক করতে হবে

গবেষণায় দেখা গেছে, আমাদের দেশে প্রতি তিন জনের মধ্যে একজন উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। যদিও এই রোগের তেমন কোনও চিকিৎসা নেই। তবে ওষুধ, খাওয়া-দাওয়া ঠিকঠাক করলে, সঠিক সময় খেলে এবং জীবনযাত্রা যদি ঠিকভাবে করা যায় তাহলে কিন্তু এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। তাই দেরি না করে আজ থেকেই খান এই খাবারগুলি।

  • শাক সবজি

উচ্চ রক্তচাপের যিনি ভুগছেন বা উচ্চ রক্তচাপে ঝুঁকি যদি আপনি এড়াতে চান তাহলে অবশ্যই এই খাবারগুলি আপনাকে নিত্যদিন খাদ্য তালিকায় রাখতে হবে। যেমন- পালংশাক, লেটুসের মতন শাকসবজি রোজ খাবেন। এতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম থাকে। পটাশিয়াম কিডনি ভালো রাখতে সাহায্য করে। তাই এগুলি খাওয়া খুব ভালো। তাই যারা ডায়েট করছেন তারাও কিন্তু নিত্যদিন এই খাবারগুলি খাদ্য তালিকায় রাখতে পারেন।

  • কলা

যদি আপনি উচ্চ রক্তচাপে ভোগেন তাহলে অবশ্যই কলা খাবেন। কারণ কলাতে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে। যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। একটি কলা নিত্যদিন খাবেন। তার বেশি খাবেন না। আবার কাঁচা কলার চিপসও খেতে পারেন। পাকা কলা খেলে একটি খাবেন।

  • বিট

বিট খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যদিও শীতকালে বেশি পাওয়া যায় এই সবজি। বিটে প্রচুর পরিমাণে নাইট্রিক অ্যাসিড থাকে। রক্তনালীতে যদি কোনও ব্লক থাকে তা দূর করতেও সাহায্য করে বিট। উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে আপনি বিটের রস, স্যালাডে বিট দিয়ে খেতে পারেন।

  • রসুন

রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। রসুনে প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক, অ্যান্টি ফাঙ্গাস, নাইট্রিক অ্যাসিড থাকে। যা আপনার পেশি শীতল রাখতে সাহায্য করবে। আবার রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে রসুন। রসুন খেলে আপনার রোগ প্রতিরোধের ক্ষমতাও বাড়বে। হাড় আরও কিন্তু মজবুত হবে। তবে আপনি যদি কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+