বুম্বাদার সুঠাম ও টোনড ফিগারের আসল রহস্য কী, কীভাবে নিজেকে এত ফিট রাখেন অভিনেতা
টলিউডের জনপ্রিয় ও বিখ্যাত অভিনেতা হলেন বুম্বাদা, তাকে চেনেন না এমন মানুষের সংখ্যা নেই বললেই চলে। তাঁর সুন্দর অভিনয় থেকে ব্যক্তিত্ব দেখার মতন। যা দেখে মুগ্ধ হয়ে থাকেন সকলেই। সুন্দর অভিনয় দিয়ে দর্শকদের মন জয় করে নিয়েছেন তিনি। বয়স বাড়লেও আজও গ্ল্যামার অটুট।

এত সুন্দর ফিগার কীভাবে ধরে রেখেছেন অভিনেতা
অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় সমান দক্ষতার সঙ্গে ইন্ডাস্ট্রি কাঁপিয়ে চলেছেন। তাকে দেখলে বোঝার উপায় নেই। তার বয়স ঠিক কত তা কিন্তু কেউ ধরতে পারেন না। তবে তিনি নিজেকে এই বয়সেও কীভাবে ধরে রেখেছেন তার জানতে উৎসাহী হয়ে থাকেন অনুগামীরা। অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এই বয়সে কীভাবে নিজের সুন্দর চেহারাটা ধরে রেখেছেন, জানুন এই প্রতিবেদন থেকে।

স্যালাড খান প্রচুর
শোনা যায়, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নাকি ভাত খান না, কুড়ি বছর আগে নাকি অভিনেতা ভাত খাওয়া ছেড়ে দিয়েছেন। কোনও বাইরের খাবার অর্থাৎ ফাস্ট ফুড খান না অভিনেতা। টলিউডের যেকোনও পার্টিতে যান বা কোন অনুষ্ঠান বাড়িতে যান তখন তিনি খুব মাপ করে যেকোনও খাবার খান। তিনি স্যালাড খুব বেশি পরিমাণে খান। শরীর সম্পর্কে যথেষ্ট সচেতন থাকেন তিনি। তবে প্রত্যেকদিন তিনি ফলের রস খেতে একদমই ভোলেন না।

শুটিং চলাকালীন কী খান বুম্বাদা
তবে রোজ নিয়ম মেনে পুষ্টিকর খাদ্য খান অভিনেতা। তবে শুটিং চলার সময় যখন তিনি খুব ব্যস্ত থাকেন। সেই সময়ে তিনি ডাবের জল, ব্ল্যাক কফি, টক দই ইত্যাদি খাদ্য তালিকায় রাখেন। তবে তিনি যে শুধু খাওয়াতে ডায়েট করেন তা কিন্তু নয়। তিনি কঠোর পরিশ্রম করেন। তার শরীরের কোথাও কোন মেদ নেই বললেই চলে। বয়স বাড়লেও যে কোনোও পোশাকেই সুন্দরভাবে মানিয়ে যায় টলিউড অভিনেতা প্রসেনজিৎকে।

জিমে যান রোজ
অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যেমনি ফিট থাকেন ঠিক তেমনি শৃঙ্খলাবদ্ধ ভাবে জীবনযাপন করে থাকেন। তিনি ডায়েট করার পাশাপাশি ওয়ার্কআউট কিন্তু করে থাকেন। অভিনেতা রোজ কিন্তু জিমে যান । তিনি এক সাক্ষাৎকারে একবার জানিয়েছিলেন, রোজ রাত নটায় তিনি জিমে যান এবং রাত সাড়ে দশটার মধ্যে তিনি আবার ফিরে আসেন। কড়া ডায়েটের পাশাপাশি অভিনেতা নিজের শরীরকে সুন্দর ধরে রাখতে জিমেও কিন্তু যান।

কী জানালেন অভিনেতা
শরীর চর্চার জন্য শুধু কিন্তু তিনি জিমে যে যান তা নয়, তিনি নিত্যদিন ১৫ মিনিট প্রাণায়াম-সহ কার্ডিও করে থাকেন। ওজন নিয়ন্ত্রনে রাখার জন্য তিনি নিত্যদিন কঠোর পরিশ্রম করেন। তিনি বলেন, শরীরকে সুস্থ এবং ফিট রাখলে তবেই রাতে ভালো ঘুমানো যায়। তিনি একবার এক সাক্ষাৎকারে, জানিয়েছিলেন, সুন্দর টোনড ফিগার পেতে তিনি কিন্তু কড়া ডায়েট করেন। তিনি চর্বি জাতীয় খাবার খান না। তিনি কার্বোহাইড্রেট, প্রোটিন সমৃদ্ধ খাবার একটু বেশি পরিমাণে খেয়ে থাকেন। অভিনেতা মাঝে মধ্যে কিন্তু ফিটনেস শিডিউল পরিবর্তন করে থাকেন। আমার নিজের বাড়িতেও জিম রয়েছে।
আমি সব সময় জিমে একজন প্রশিক্ষক চাই কারণ তিনি চাপ দিয়ে পরিশ্রম করাতে পারেন। শুটিংয়ের সময় যখন খুব অনিয়মিত হয়ে যায় তখনই আমি বাড়ির জিম ব্যবহার করি। যদি আপনিও বুম্বাদার মতন চেহারা পেতে চান তাহলে মেনে চলুন এই ডায়েট চার্ট।
ছবি সৌ: প্রসেনজিৎ চট্টোপাধ্যায়/ইনস্টাগ্রাম












Click it and Unblock the Notifications