গুণে ঠাসা এই মিষ্টি ফল, তবে গায়ে কাঁটা বলে আপনিও দূরে সরিয়ে দিচ্ছেন, ঠিক করছেন কি?
আনারস খেতে আমরা কমবেশি সকলেই ভালোবাসি। এই মিষ্টি ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। তাছাড়া ফাইবার থাকে, থাকে পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ভিটামিন সি। যা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। তাছাড়াও থাকে ব্রোমেলিন।
এটি খেলে আপনার হজম ক্ষমতা হু হু করে বাড়তে থাকবে। যদি আপনি নিত্যদিন একটি করে হলেও আনারস খেতে পারেন তাহলে বাতের সমস্যা থেকে মুক্তি পাবেন। দেখুন কী কী গুণ রয়েছে আনারসে।

- বড় রোগের ঝুঁকি কমবে
আনারসে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ম্যাঙ্গানিজ থাকে। যা খেলে আপনার আয়রন বাড়তে থাকবে। অ্যান্টিঅক্সিডেন্টও থাকার কারণে আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন। বড় কোনও রোগের ঝুঁকি থাকবে না। তাই আজ থেকেই খান এই ফল।
- হজমের সমস্যা দূর করবে
আনারসে প্রচুর পরিমাণে ব্রোমেলিন নামক একপ্রকার যৌগ থাকে। যা খেলে আপনার হজমের সমস্যা কমবে। শুধু তাই নয়, আপনার যদি পেশিতে ব্যথা থাকে, সেই পেশি ব্যথা দ্রুত কমাতে সাহায্য করবে এক টুকরো আনারস।
- অস্টিওআর্থারাইটিস কমবে
যারা বাতের সমস্যায় ভুগছেন বা হাতে প্রচণ্ড পরিমাণে ব্যথা হয়, জয়েন্ট ফুলে যায়, জয়েন্ট লাল হয়ে যায়, হাঁটতে চলতে অসুবিধা হয়। তারা কিন্তু ব্রোমেলিন সমৃদ্ধ আনারস খেতেই পারেন। গবেষণায় দেখা গেছে, যে ব্যক্তি অস্টিওআর্থারাইটিসে ভোগেন, তাদের কিন্তু আনারস খাওয়া শরীরের জন্য খুব ভালো।
- রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে
যদি আপনি রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে চান তাহলে আনারস খেতেই পারেন। বহু বছর আগে থেকে আনারস কিন্তু ওষুধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। এতে ব্রোমেইলন যৌগ থাকে, যেমন ভিটামিন, খনিজ, এনজাইম থাকে।
যা আপনার রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়াতে সাহায্য করবে। শুধু তাই নয়, ক্যানসার রোগের ঝুঁকি কমবে অনেকটাই। গবেষণায় দেখা গেছে, যে শিশুরা আনারস খায়, তারা বড় কোনও রোগে সহজে আক্রান্ত হয় না ।
- ওজন কমবে
এই ফলে রয়েছে রোগ প্রতিরোধী অ্যান্টি-অক্সিড্যান্ট। যা অক্সি়ডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। আনারসে ক্যালোরির পরিমাণও নেই বললেই চলে। বিশেষ করে যারা ওজন কমাতে চাইছেন, তারা নিয়মিত আপনিও পাতে রাখতে পারেন আনারস।
- পেটের সমস্যা কমবে
আনারস খাওয়া স্বাস্থ্যের জন্য খুব উপকারী। গুণে ঠাসা এই ফল। আনারসে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবারও। তাই পেটের যেকোনও সমস্যা নিয়ন্ত্রণে রাখতে আনারস বেশ উপকারী। ভিটামিন সি, পটাশিয়ামে ভরপুর এই ফল। যা হার্ট ভালো রাখতে সাহায্য করে। হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতেও সাহায্য করে এই ফল। এতে প্রচুর পরিমাণে ফোলেট, পটাশিয়াম,ম্যাগনেশিয়াম থাকে। এই ফল হজমশক্তি বাড়াতেও সাহায্য করে।












Click it and Unblock the Notifications