Neem Benefits: তেতো বলে নাক সিটকাচ্ছেন! সুস্থ থাকতে ভরসা রাখুন নিম পাতাতেই

আয়ুর্বেদশাস্ত্রে নিমপাতা ওষুধ হিসেবেই ব্যবহার করা হয়। নিমের স্বাদ তেতো হলেও এর ঔষধি গুণ রয়েছে অনেক। স্বাস্থ্যের জন্য খুবই উপকারী নিমপাতা। সকালে খালি পেটে যে ব্যক্তি নিত্যদিন নিম পাতা খান। তিনি কিন্তু পুরোপুরি সুস্থ থাকেন, তাকে ডায়াবেটিসে রোগে ভুগতে হয় না। এমনকি হার্ট অ্যাটাকের ঝুঁকি তার থাকে না। নিম পাতা খাওয়ার স্বাস্থ্যগুণ সম্পর্কে জানুন।

নিম পাতাতে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তাই এটি আপনার ফ্রি র্যা ডিকেলের বিরুদ্ধে লড়াই করে। আপনি যদি রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়িয়ে তুলতে চান তাহলেও কিন্তু নিত্যদিন খেতে পারেন এটি।

Neem Benefits

  • ফুসফুস ভালো থাকবে

বর্তমানে করোনার প্রকোপ বাড়ছে, এই সময় করোনাভাইরাস থেকে সুস্থ থাকতেও আপনি কিন্তু নিম পাতা খেতে পারেন। নিমপাতায় প্রচুর পরিমাণে অ্যান্টিইনফ্লেমমেন্টারি ও অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকে। তাই এটি খেলে আপনার গ্যাসের কোনও সমস্যা থাকবে না। শুধু তাই নয়, এটি আপনার অন্ত্রকে ভালো রাখবে। এমনকি যদি বদহজম হয় বা ফুসফুসে কোনও সমস্যা থাকে সেটি থেকেও মুক্তি পাবেন না।

  • রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে নিত্যদিন খাদ্য তালিকায় রাখুন নিম পাতা। যারা ডায়াবেটিস রোগে ভুগছেন তাদের কিন্তু অবশ্যই প্রত্যেকদিন নিম পাতা খাবেন। তাহলে আপনার রক্তে শর্করার মাত্রা কিন্তু নিয়ন্ত্রণে থাকবে।

  • ত্বক উজ্জ্বল থাকবে

যদি আপনি উজ্জ্বল রাখতে চান তাহলে নিম পাতা খেতে পারেন। যেহেতু এতে অ্যান্টিইনফ্লেমেটরি ও অ্যান্টি মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য থাকে। তাই আপনার ত্বক খুব ভালো থাকবে। ত্বক উজ্জ্বল থাকবে। শীতকালে যে আপনার ত্বক ফেটে যায় সেটি থেকেও মুক্তি দেবেন।

  • গ্যাস অম্বলের সমস্যা দূর হবে

বাঙালি মানেই গ্যাস অম্বলের সমস্যা, তা থেকে বের হতেই আপনি রোজ কিন্তু খাদ্য তালিকায় রাখতে পারেন নিম পাতা। এটি খেলে আপনার শরীরে খারাপ ব্যাকটেরিয়া মারা পড়বে এবং পেটের কোনও সমস্যা থাকবে না। গ্যাস অম্বলের সমস্যা থেকেও মুক্তি পাবেন, শরীরে টক্সিন দূর করতে সাহায্য করে নিম পাতা।

  • চুলের রুক্ষভাব কাটবে

নিম পাতায় প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে, যা আপনার চুলের জন্য খুব ভালো। যদি আপনার চুল রুক্ষ হয়ে যায় বা চুল প্রায় সময় পড়ে যায় তাহলে কিন্তু আপনি খেতে পারেন নিম পাতা।

  • দাঁত মজবুত থাকবে

দাঁতের জন্য নিম ডাল খুব ভালো, তা আমরা সকলেই জানি। তবে নিম পাতাও যদি আপনি রোজ খান তাহলে দাঁতের কোনোও সমস্যা থাকবে না। এমন কি আপনার দাঁতে ব্যথাও হবে না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+