হার্ট অ্যাটাকের যম গ্রাম বাংলার এই ফেলনা ফল, আর কী গুণ রয়েছে এতে, জানুন
বর্তমানে গ্রাম বাংলার হারিয়ে যাওয়া ফল হল ডুমুর। তবে ডুমুর যে প্রচুর স্বাস্থ্য উপকারিতা রয়েছে তা হয়তো অনেকেই জানেন না। যদিও বা গ্রামের দিকে এখনও অনেকে ডুমুর খান। তবে শহরের দিকে এই ফল কেউ খান না বললেই চলে। ডুমুর যে শুধু স্বাদে অসাধারণ, তা কিন্তু নয়।
এতে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কপার, ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। যা খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। যদি আপনি নিত্যদিন ভেজানো ডুমুর খেতে পারেন। তাহলে আপনার শরীর সুস্থ থাকবেই। জানুন ভেজানো ডুমুর খাওয়া স্বাস্থ্যের জন্য কতটা উপকারী।

- কোষ্ঠকাঠিন্যের সমস্যা থেকে মুক্তি পাবেন
কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে, যদি আপনি নিত্যদিন জলে ভিজিয়ে রেখে ডুমুর খেতে পারেন। শুধু তাই নয়, এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যা আপনার শরীর সুস্থ রাখবে। সেই সঙ্গে আপনি খালি পেটে দুটো, তিনটে ডুমুর খাবেন। কিন্তু তার বেশি খাবেন না।
- ওজন নিয়ন্ত্রণে থাকবে
যদি আপনি ওজন নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলেও রোজ খান ডুমুর। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। যদি তিন চারটে ভেজানো ডুমুর রোজ খান। তাহলে ওজন নিয়ন্ত্রণে থাকবে। তবে ডুমুর খাবার এক থেকে দেড় ঘন্টা পর খাবার খাবেন। তবেই কিন্তু সেই খাবার আপনি হজম করতে পারবেন।
- রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে থাকবে
যদি আপনি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে চান, তাহলে নিত্যদিন অ্যান্টিঅক্সিডেন্ট, পটাশিয়াম সমৃদ্ধ ডুমুর ভিজিয়ে খান। এটি সুগার রোগীদের জন্য এটি খুব ভালো।
- রক্তচাপ নিয়ন্ত্রণে থাকবে
রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে ডুমুর খাওয়া খুব দরকার। এতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, থাকে পটাশিয়ামও। যা শরীর সুস্থ রাখতেও সাহায্য করে। উচ্চ রক্তচাপের ঝুঁকি কমাতে সাহায্য করে ডুমুর।
- হার্ট অ্যাটাকের ঝুঁকি কমবে
যদি আপনি নিত্যদিন ভেজানো ডুমুর খান, তাহলে আপনার হার্ট ভালো থাকবে। কমবে হার্ট অ্যাটাকের ঝুঁকি। এতে প্রচুর পরিমাণে ফাইবার, পটাশিয়াম থাকে। যা হার্টের যেকোনও সমস্যা দূর করতে সাহায্য করে।
- গর্ভাবস্থা অবস্থায় খাওয়া দরকার
গর্ভাবস্থাতেও আপনি নিত্যদিন ডুমুর খেতে পারেন। ভ্রূণের বিকাশ ঘটাতে সাহায্য করে। ডুমুর খেলে প্লেটরেট বাড়াতে সাহায্য করে। এতে ফ্লোলেট নামের এক প্রকার উপাদান থাকে। শুধু তাই নয়, ডুমুরের প্রচুর পরিমাণে আয়রন থাকে। যা রক্তকে শুদ্ধ রাখতে সাহায্য করে। থাকে পটাশিয়ামও। যা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে রোজ ভেজানো ডুমুর খেতে পারেন। যদি আপনি অন্য কোনও রোগে আক্রান্ত থাকেন তাহলে এগুলি খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেবেন।












Click it and Unblock the Notifications