দক্ষিণ ২৪ পরগনায় প্রচুর স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি
দক্ষিণ ২৪ পরগনায় প্রচুর স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি
দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রচুর স্বাস্থ্যকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও বয়সের চূড়ান্ত সীমা কত হওয়া প্রয়োজন, তাও জানিয়েছে কর্তৃপক্ষ। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোট শূন্যপদ : ১৩টি
কোন কোন শূন্যপদ : লেডি কাউন্সিলর, হসপিটাল অ্যাটেন্ডেন্ট, স্যানিটারি অ্যাটেন্ডেন্ট, ব্লক আশা ফেসিলিটেটর।
কোথা থেকে আবেদন : পশ্চিমবঙ্গের সব জেলা থেকে আবেদন করা যাবে।
শিক্ষাগত যোগ্যতা
১) লেডি কাউন্সিলর : সাইকোলজি/সোশ্যাল ওয়ার্ক/সোসিওলজি/অ্যানথ্রোপলজি/হিউম্যান ডেভেলপমেন্টে গ্র্যাজুয়েশন।
২) হসপিটাল অ্যাটেন্ডেন্ট : দশম শ্রেণি পাস + হাসপাতালে কাজ করার ২ বছরের অভিজ্ঞতা।
৩) স্যানিটারি অ্যাটেন্ডেন্ট : দশম শ্রেণি পাস + হাসপাতালে কাজ করার ২ বছরের অভিজ্ঞতা।
৪) ব্লক আশা ফেসিলিটেটর : সোশ্যাল সায়েন্স/সোশিওলজি/সোশ্যাল অ্যানথ্রোপলজি/এমএসডব্লু/বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন/ইকোনমিক্স/রুরাল ডেভেলপমেন্ট/মাস কমিউনিকেশন বা যে কোনও ডিগ্রি স্বাস্থ্য প্রকল্পে কাজ করার ২ বছরের অভিজ্ঞতা।
বয়সের সীমা
১) লেডি কাউন্সিলর : ৪০ বছর পর্যন্ত।
২) হসপিটাল অ্যাটেন্ডেন্ট : ৪০ বছর পর্যন্ত।
৩) স্যানিটারি অ্যাটেন্ডেন্ট : ৪০ বছর পর্যন্ত।
৪) ব্লক আশা ফেসিলিটেটর : ৪০ বছর পর্যন্ত।
বেতন
১) লেডি কাউন্সিলর : প্রতি মাসে ২০ হাজার টাকা।
২) হসপিটাল অ্যাটেন্ডেন্ট : প্রতি মাসে ১০ হাজার টাকা।
৩) স্যানিটারি অ্যাটেন্ডেন্ট : প্রতি মাসে ১০ হাজার টাকা।
৪) ব্লক আশা ফেসিলিটেটর : প্রতি মাসে ১৫ হাজার টাকা।
আবেদনের ফি
১) জেনারেল - ১০০ টাকা
২) এসসি/এসটি - ৫০ টাকা
প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) অ্যাকাডেমিক স্কোর
২) লিখিত পরীক্ষা
৩) অভিজ্ঞতা
৪) ইন্টারভিউ
গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা দেওয়া শুরু : ২৩/০২/২০২১
২) আবেদন জমা দেওয়ার শেষ দিন : ১০/০৩/২০২১












Click it and Unblock the Notifications