ভোটের আগে স্টান্স বদল, এইচ ১-বি ভিসা পুনর্নবীকরণের সুযোগ দিচ্ছে ট্রাম্প প্রশাসন
ভারতে অবস্থিত মার্কিন দূতাবাসগুলি একটি নির্দিষ্ট ভিসার জন্য ড্রপবক্স অ্যাপ্লিকেশন নেবে বলে জানা গিয়েছে। যার মধ্যে এইচ ১-বি এবং এল ওয়ান ভিসার পুনর্নবীকরণের সুযোগ থাকবে বলেও জানা গিয়েছে। যদিও গত জুন মাসে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অভিবাসন ব্যান হওয়ার ঘোষণা করেছিলেন, যার মধ্যে এই ভিসাগুলিও ছিল।

তবে নতুন যে বিজ্ঞপ্তি জারি হয়েছে তাতে কিছু পরিবর্তন করা হয়েছে। সেখানে বলা হয়েছে এই পদ এবং সংস্থায় কর্মরতরা আবেদন করতে পারেন। তাদের ক্ষেত্রে এই ভিসা দেওয়া হবে। অন্যদের ক্ষেত্রে একটি নির্দিষ্ট মাপকাঠি উর্ত্তীর্ণ হতে পারলে তাহলে তা গ্রহণযোগ্য হবে।
গত ২২ জুন ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে নতুন নন ইমিগ্রেন্ট ওয়ার্ক পারমিট এই বছরের শেষ পর্যন্ত বন্ধ করে দিয়েছিলেন। যাতে আরও বেশি করে মার্কিন নাগরিকরা কাজ পেতে পারেন। সেদেশে ভোটের আগে সরকারের এই পদক্ষেপ ছিল বলেই মনে করা হয়েছিল।
এদিকে মার্কিন সরকারের এই অভিবাসন ব্যান এর বিরুদ্ধে একদল আইনজীবী ইতিমধ্যে মামলা করেছেন। সেই মামলার রায়ও কিছুদিনের মধ্যেই বের হতে পারে বলে মনে করা হচ্ছে।












Click it and Unblock the Notifications