ইফকোতে প্রচুর ট্রেনি ফায়াকম্যান নিয়োগের বিজ্ঞপ্তি, কারা আবেদন করতে পারবেন
ইফকোতে প্রচুর ট্রেনি ফায়াকম্যান নিয়োগের বিজ্ঞপ্তি জারি
ইন্ডিয়ান ফার্মার্স ফার্টিলাইজার কর্পোরেশন লিমিটেড বা ইফকো-তে ট্রেনি ফায়ারম্যান নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা জানানো হয়েছে। কোন শিক্ষাগত যোগ্যতা ও বয়সের প্রার্থীরা এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন, তাও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

ক্যাটাগরি : বিএসসি (ফায়ার অ্যান্ড সেফটি) ও আইটিআই (ফায়ার)।
ট্রেনিং : বিএসসি-দের ২ বছর এবং আইটিআই-দের ৩ বছর। ট্রেনিংয়ের সময় স্টাইপেন্ড দেওয়া হবে। ট্রেনিং শেষে প্রয়োজন ও যোগ্যতা অনুযায়ী সংস্থায় নিয়োগ।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা
১) বিএসসি (ফায়ার অ্যান্ড সেফটি) - কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে তিন বছরের পূর্ণ সময়ের নিয়মিত বিএসসি ডিগ্রি।
২) আইটিআই (ফায়ার) - ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে কেন্দ্র বা রাজ্য সরকার স্বীকৃত এক বছর বা ৬ মাসের আইটিআই বা সমতুল কোর্স।
৩) ভারী যান চলাচলের বৈধ লাইসেন্স থাকা প্রার্থীদের অগ্রাধিকার।
বয়সের সীমা
১) ২০২১ সালের ১ এপ্রিল পর্যন্ত প্রার্থীর বয়স ১৮ থেকে ২৮ বছরের মধ্যে হতে হবে।
২) সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম মেনে বয়সে ছাড় পাবেন।
আবেদনের পদ্ধতি
১) www.iffco.in এবং www.iffcoyuva.in ওয়েবসাইটে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।
২) প্রার্থীর বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে।
৩) ১০ মে পর্যন্ত আবেদন করা যাবে।
৪) https://iffco.in/assets/images/advt-for-fireman-post.pdf লিংকে ক্লিক করে সম্পূর্ণ বিজ্ঞপ্তিতে জানা যাবে।












Click it and Unblock the Notifications