স্টিল অথরিটি এফ ইন্ডিয়ায় মেডিক্যাল ও ডেন্টাল অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি
স্টিল অথরিটি এফ ইন্ডিয়ায় মেডিক্যাল ও ডেন্টাল অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি
স্টিল অথরিটি এফ ইন্ডিয়া বা সেইলে একাধিক মেডিক্যাল ও ডেন্টাল অফিসার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। কবে থেকে কবের মধ্যে আবেদন করা যাবে, তা জানিয়ে দেওয়া হয়েছে। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা ও বয়সের সীমা কত হওয়া প্রয়োজন, তাও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। এ ব্যাপারে বিস্তারিত জেনে নেওয়া যাক।

মোট শূন্যপদ : ৪৬
কোন কোন শূন্যপদ
১) মেডিক্যাল অফিসার (ডেন্টাল) - ২
২) মেডিক্যাল অফিসার (ওএইচএস) - ৭
৩) মেডিক্যাল অফিসার (জিডিএমও) - ১৭
৪) মেডিক্যাল স্পেশালিস্ট (মেডিসিন) - ৩
৫) মেডিক্যাল স্পেশালিস্ট (সার্জারি) - ২
৬) মেডিক্যাল স্পেশালিস্ট (ইএনটি) - ৩
৭) মেডিক্যাল স্পেশালিস্ট (ডার্মেটোলজি) - ১
৮) মেডিক্যাল স্পেশালিস্ট (গায়নোকলজি) - ২
৯) মেডিক্যাল স্পেশালিস্ট (অর্থোপেডিক্স) - ২
১০) মেডিক্যাল স্পেশালিস্ট (অপথালমোলজি) - ২
১১) মেডিক্যাল স্পেশালিস্ট (প্যাথোলজি) - ১
১২) মেডিক্যাল স্পেশালিস্ট (পেডিয়াট্রিক্স) - ২
১৩) মেডিক্যাল স্পেশালিস্ট (সাইক্রিয়াট্রি) - ১
১৪) মেডিক্যাল স্পেশালিস্ট (অ্যানাস্থেসিয়া) - ১
কোথা থেকে আবেদন : ভারতের বিভিন্ন প্রান্ত থেকে প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা : ১) বিডিএস/এমবিবিএস/পিজি ডিগ্রি/ডিএনবি
২) শিক্ষাগত যোগ্যতা ২০২১ সালের ৩০ এপ্রিলের মধ্যে সম্পূর্ণ হতে হবে।
শারীরিক মাপজোক
১) পুরুষ - ন্যূনতম উচ্চতা ১৫৫ সেন্টিমিটার, ওজন ৪৫ কেজি।
২) মহিলা - ন্যূনতম উচ্চতা ১৪৩ সেন্টিমিটার, ওজন ৩৫ কেজি।
বয়সের সীমা
১) বিডিএস - ৩৪ বছর পর্যন্ত।
২) জেনারেল ডিউটি মেডিক্যাল অফিসার - ৩৪ বছর পর্যন্ত।
৩) মেডিক্যাল স্পেশালিস্ট - ৪১ বছর পর্যন্ত।
৪) বয়সের সীমা ২০২১ সালের ৩০ এপ্রিলের মধ্যে সম্পূর্ণ হতে হবে।
বেতন
১) মেডিক্যাল অফিসার - ২৪,৯০০-৩%-৫০,৫০০ টাকা।
২) মেডিক্যাল স্পেশালিস্ট - ৩২,৯০০-৩%-৫৮,০০০ টাকা।
আবেদনের ফি
১) জেনারেল - ৫০০ টাকা
২) সংরক্ষিত এবং প্রতিবন্ধী প্রার্থীদের টাকা দিতে হবে না।
প্রার্থী নির্বাচন পদ্ধতি
১) লিখিত পরীক্ষা (সিবিটি) - ১০০ নম্বর (এমসিকিউ)
২) ইন্টারভিউ
গুরুত্বপূর্ণ দিন
১) আবেদন জমা দেওয়া শুরু - ২৫/০৩/২০২১
২) আবেদন জমা দেওয়ার শেষ দিন - ০৭/০৫/২০২১












Click it and Unblock the Notifications